Saturday, June 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তাসকিন

April 28, 2025
in খেলা
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত করতে মরিয়া এই পেসার। তাই উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তাসকিন।

রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তাসকিন লেখেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

তাসকিনকে সঙ্গ দিতে শনিবার(২৬ এপ্রিল) মধ্য রাতে ভিন্ন ফ্লাইটে দেশ ছাড়েন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি জানিয়েছেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত এই চিকিৎসক একজন অর্থোপেডিক সার্জন।

ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে।

এর আগে, বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ-পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। তবে জাতীয় দলে নিজের সেরাটা দিতে সম্পূর্ণ ফিট হতে চান তিনি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শেখ হাসিনার বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানান মোদি: ড. ইউনূস

Next Post

উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

Related Posts

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল
খেলা

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
খেলা

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ
খেলা

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

Next Post
উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 April 2025

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তাসকিন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার