Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

আসছে রিসেলার সুবিধা

September 27, 2025
in বিজ্ঞান ও প্রযুক্তি
উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক
বহু প্রত্যাশিত ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.বিডি) ডোমেইন দ্রুত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে দেশীয় ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে প্রথমবার চালু করা হচ্ছে ডোমেইন রিসেলার সুবিধা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ তৈয়্যব নিশ্চিত করেছেন যে ডোমেইন রেজিস্ট্রির অধিকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অধীনেই থাকবে। তবে এবার বেসরকারি উদ্যোক্তাদের জন্য রিসেলার সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধার জন্য বর্তমানে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) তৈরির কাজ চলছে।

ডোমেইন ব্যবহারের হতাশাজনক চিত্র তুলে ধরে তিনি বলেন, এতদিনে দেশে লক্ষ লক্ষ ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজার ওয়েবসাইটই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যা ডট গভ (.gov), ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি পর্যায়ে দেশি ডোমেইন ব্যবহারের সাফল্য প্রায় শূন্য।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ‘বিদেশ ভ্রমণ হবে না’—এমন হাস্যকর অজুহাতে এই খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিল। এর ফলে ডোমেইন নেইম এবং হোস্টিংয়ের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে গেছে। নতুন পদক্ষেপের মাধ্যমে আংশিকভাবে হলেও এই অর্থপ্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

নতুন নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ ডোমেইন এক্সটেনশন উন্মুক্ত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি (.gov) ডোমেইন উন্মুক্ত করা হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি (.edu.bd) ডোমেইন চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। ডট কম ডট বিডি (.com.bd) ডোমেইনের ক্ষেত্রেও রিসেলার সুবিধা উন্মুক্ত করা হবে।

এছাড়াও, ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পানি সরবরাহ লাইন ফেটে লন্ডনে বন্যা!

Next Post

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: ফখরুল

Related Posts

মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
বিজ্ঞান ও প্রযুক্তি

মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
বিজ্ঞান ও প্রযুক্তি

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

Next Post
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: ফখরুল

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 September 2025

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার