Thursday, August 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এই বর্ষায় ঘুরতে যেতে পারেন দেশের সেরা ৫ টুরিস্ট স্পটে

August 13, 2026
in লাইফস্টাইল
এই বর্ষায় ঘুরতে যেতে পারেন দেশের সেরা ৫ টুরিস্ট স্পটে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
বর্ষা প্রায় শেষের দিকে। দেশের প্রকৃতি বর্ষার ছোঁয়ায় নিজেকে সাজিয়ে নিয়েছে নতুন করে। কিন্তু শহরের যানজট আপনাকে বর্ষা উদযাপনই করতে দেয়নি। স্যাঁতসেঁতে ভ্যাপসা গরমে জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই আর কালক্ষেপণ না করে দ্রুত বেরিয়ে পড়ুন বর্ষার সতেজতায় নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে। কিন্তু এত অল্প সময়ে ঠিক করে উঠতে পারছেন না কোথায় যাবেন? তবে বেছে নিতে পারেন বাছাই করা এই সেরা ৫ টুরিস্ট স্পটের একটি। কিংবা এই বর্ষায় সবগুলো থেকেই ঘুরে আসতে পারেন। আশা করা যায় নিরাশ হবে না।

টাঙ্গুয়ার হাওর

ভ্রমণপিপাসুদের মাঝে বহুল আকাঙ্ক্ষিত টুরিস্ট স্পটের একটি টাঙ্গুয়ার হাওর। এখানে যেন জলরাশিতে আঁকা প্রকৃতির এক অকৃত্রিম সুর। দেশের উত্তর-পূর্বাংশে সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। যেখানে জালের মতো ছড়িয়ে আছে দেশের ছোট বড় অসংখ্য খাল-বিল ও নদী-নালা। সাথে যোগ দিয়েছে ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা ছোট বড় ৩০টি ঝর্ণা। আর এই বর্ষায় সব মিলে মিশে যেন টাঙ্গুয়ার হাওরকে সমুদ্রে রূপ দেয়।

এটি সুন্দরবনের পর দ্বিতীয় রামসা হিসেবে স্বীকৃত। রামসার (Ramsar) হলো আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি সংরক্ষণের জন্য স্বাক্ষরিত একটি বৈশ্বিক পরিবেশগত চুক্তি বা কনভেনশন। এই চুক্তির অধীনে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে ‘রামসার সাইট’ (Ramsar Site) হিসেবে ঘোষণা করা হয়।

স্থানীয়দের কাছে এই জায়গা পরিচিত, ‘নয় কুড়ি কান্তার ছয় কুড়ি বিল’। যেদিকে তাকাবেন পানি আর পানি। আর বুক সমান পানিতে যেনো ভেসে থাকে হিজল-করচের বাগান। যা দৃষ্টিনন্দন। এখানে গেলে দেখা মেলতে পারে শাপলা ফুলের। আর মাথার ওপর কখনো স্বচ্ছ পরিষ্কার সুনীল বিশাল আকাশ আবার কখনো মেঘাচ্ছন্ন আকাশ। নিমিষেই মুষলধারে বৃষ্টি। যে সৌন্দর্যের দেখা মেলে না শহরের জীবনে। আকাশে আরো দেখা মিলবে, চেনা অচেনা, দেশ-বিদেশের নানা প্রজাতির পাখি। যেন প্রকৃতি আহ্বান জানাচ্ছে তার একান্ত কোলাহলে মিশে যেতে।

বর্ষায় টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার জন্য রয়েছে হাউস বোট। যেগুলোতে করে আপনি যেতে পারেন শিমুল বাগান হয়ে জাদুর কাটা নদীতে। যেখান থেকে খুব কাছ থেকে দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যের সারি বাধা ঢেউ খেলানো পাহাড় ও পাহাড় বয়ে নেমে আসা ঝর্নার জলরাশি।

ঢাকা থেকে যে কোনো বাস কাউন্টার থেকে সহজে চলে যেতে পারবেন সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে।

রাতারগুল সোয়াম্প ফরেস্ট

দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলাবন। এই বর্ষায় রাতারগুল বন হতে পারে আপনার জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সিলেট শহর থেকে ২২ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় এর অবস্থান। এর উত্তরে রয়েছে গুয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, আর এই দুয়ের মাঝে রাতারগুল জলাবন। প্রায় ৩০ হাজার ৩২৫ একর জায়গাজুড়ে এর অবস্থান, যার ৫০৪ একর শুধু বন, বাকি এলাকা জুড়ে ছোট বড় জলাশয়ে জীববৈচিত্র্যে পূর্ণ।

বর্ষায় পানি বেড়ে বন আর জলাশয় মিলে মিশে যেন বাংলার আমাজন হয়ে ওঠে। ভরা বর্ষায় হিজল, করচসহ নানা গাছেরা বুক সমান পানিতে ডালপালা ছড়িয়ে যেনো ভেসে বেড়ায়। সেখানে জেলেরা তাদের ছোট ছোট নৌকায় করে ভ্রমণপিপাসুদের নিয়ে যায় জলপূর্ণ, নিস্তব্ধ-রহস্যময় গভীর অরণ্যের দিকে। এসময় দেখা লেলে নানা প্রজাতির পাখিসহ বিভিন্ন বন্য প্রাণীকে আশ্রয় নিতে গাছের ডালগুলোতে।

তবে রাতারগুল বন ভ্রমণে সতর্ক থাকবেন গাছপালাতে আশ্রয় নেয়া বিষধর সাপ থেকে। গাছের ডাল ধরার চেষ্টা করবেন না এসময়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান

এই বর্ষায় যেতে পারেন প্রকৃতির অদেখা অজানা, জাদুতে মোড়ানো দেশের একমাত্র সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যানে। যেখানে অতি বৃষ্টির মাঝে বেড়ে ওঠা বনের গাছেরা যেন সূর্যের ছোঁয়া পাওয়ায় প্রতিযোগিতা করে। কে কার থেকে আগে তরতর করে মাথা তুলে দাঁড়াবে সেই চেষ্টায় ব্যস্ত।

সিলেট জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল (আংশিক) উপজেলায় এই বনের অবস্থান। এই বনকে বলতে পারেন প্রকৃতির জাদুঘর। কেননা, এই বনে রয়েছে প্রায় ৪০৬ বিরল প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী। বিলুপ্ত প্রায় উল্লুক রয়েছে এখানেই। এই জাদুময়ী বনের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য রয়েছে তিনটি ট্রেইল বা পথ- আধা ঘণ্টা, দেড় ঘণ্টা ও তিন ঘণ্টার ভিন্ন ট্রেইলে দলবল নিয়ে ঘুরে আসতে পারেন। এই বনে গাইড ছাড়া ভুলেও একা যাওয়ার দুঃসাহস করবেন না।

সুন্দরবন

বর্ষা ও সুন্দরবন এই দুয়ের মিলন দিবে আপনাকে এক অবিস্মরণীয় স্মৃতি। তাই এই বর্ষায় পছন্দ মতো কোনো এক রিসোর্টে অবস্থান করে সুন্দরবনে ঘুরে আসতে পারেন। গোলপাতার ছাউনিতে বৃষ্টি পড়ার ফোঁটা ফোঁটা শব্দে এক নৈর্সগিক বৃষ্টি বিলাস দেবে আপনাকে।

সমুদ্র

এ সময়কে সমুদ্রের জন্য অফ সিজন বলা হয়। কিন্তু এ সময়ই সবচেয়ে সুন্দর সুযোগ করে দেয় সমুদ্রে আনন্দে মেতে উঠার। বর্ষায় তুলনামূলক মানুষ কম সমুদ্রে যায়। তাই হোটেলগুলো যেমন অনেক ডিসকাউন্ট দেয় তেমনি বিচে মানুষের উপচে পড়া ভিড়ও থাকে কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Next Post

চাকরি দেবে ইউসিবি ব্যাংক

Related Posts

খাবার ছাড়াও যেসব কারণে বাড়তে পারে কোলেস্টেরল
লাইফস্টাইল

খাবার ছাড়াও যেসব কারণে বাড়তে পারে কোলেস্টেরল

পেট খালি হলেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা? খেতে পারেন এই খাবারগুলো
লাইফস্টাইল

পেট খালি হলেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা? খেতে পারেন এই খাবারগুলো

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর উপকারিতা
লাইফস্টাইল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর উপকারিতা

Next Post
চাকরি দেবে ইউসিবি ব্যাংক

চাকরি দেবে ইউসিবি ব্যাংক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

চাকরি দেবে ইউসিবি ব্যাংক

চাকরি দেবে ইউসিবি ব্যাংক

এই বর্ষায় ঘুরতে যেতে পারেন দেশের সেরা ৫ টুরিস্ট স্পটে

এই বর্ষায় ঘুরতে যেতে পারেন দেশের সেরা ৫ টুরিস্ট স্পটে

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লেভিট

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লেভিট

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 August 2026

এই বর্ষায় ঘুরতে যেতে পারেন দেশের সেরা ৫ টুরিস্ট স্পটে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার