Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

March 5, 2026
in জাতীয়
এক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। জামিন চেয়ে তাঁর করা আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১৫ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবীর তথ্যমতে, ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আনিস আলমগীর। শুনানি নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।

আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

পরে আইনজীবী আসলাম মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট গত ১৯ ফেব্রুয়ারি আনিস আলমগীরের জামিন প্রশ্নে রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছেন। ফলে আনিস আলমগীর নিয়মিত জামিন পেলেন। তবে এখনই মুক্তি পাচ্ছেন না। কেননা তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। এই মামলায় তাঁর জামিন আবেদনের ওপর অধস্তন আদালতে আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা।

এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক–শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গ্যাস সংকটে দেশের দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ

Next Post

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Related Posts

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ
জাতীয়

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 
জাতীয়

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জাতীয়

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

Next Post
চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 March 2026

এক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার