Friday, June 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এক সপ্তাহে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু

November 1, 2024
in স্বাস্থ্য
এক সপ্তাহে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর) ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু এবং সাত হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ অক্টোবর ডেঙ্গুতে দুইজন মৃত্যু এবং ৬৬১ জন হাসপাতালে, ২৭ অক্টোবর ছয়জনের মৃত্যু এবং এক হাজার ২৪৮ জন হাসপাতালে, ২৮ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ১৯৭ জন হাসপাতালে, ২৯ অক্টোবর ছয়জনের মৃত্যু এবং এক হাজার ৩১২ জন হাসপাতালে, ৩০ অক্টোবর চারজনের মৃত্যু এবং এক হাজার ১৫৪ জন হাসপাতালে, ৩১ অক্টোবর সাতজনের মৃত্যু এবং এক হাজার ২৪৩ জন হাসপাতালে, ১ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ১৯৯ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ৩০০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

Next Post

যে কারণে শিক্ষা উপদেষ্টার পা জড়িয়ে ধরে কাঁদলেন দুই শিক্ষক

Related Posts

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

Next Post
যে কারণে শিক্ষা উপদেষ্টার পা জড়িয়ে ধরে কাঁদলেন দুই শিক্ষক

যে কারণে শিক্ষা উপদেষ্টার পা জড়িয়ে ধরে কাঁদলেন দুই শিক্ষক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 November 2024

এক সপ্তাহে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার