Tuesday, August 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এক সপ্তাহে ৫০ ভারতীয় ফ্লাইটে বোমাতঙ্ক

October 19, 2024
in আন্তর্জাতিক
এক সপ্তাহে ৫০ ভারতীয় ফ্লাইটে বোমাতঙ্ক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২৪ ঘণ্টায় ১৪টি ফ্লাইটসহ এক সপ্তাহে মোট ৫০টি ফ্লাইটে বোমা হামলার হুঁমকি পেয়েছে ভারত। এতে করে কখনো ফ্লাইট দেরি এবং কখনো কখনো ফ্লাইটের যাত্রা জরুরিভাবে ঘুরিয়ে দিয়ে অন্য কোথাও অবতরণের ঘটনা ঘটেছে। বিভিন্ন ফ্লাইটে দিতে হয়েছে বাড়তি নিরাপত্তা।

এর মধ্যে সর্বশেষ লন্ডন থেকে দিল্লিগামী এক বিমানে এমন হুমকি আসে। এর জেরে বিমানটিকে ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ১৪টা ফ্লাইটের উড্ডয়ন দেরি এবং যাত্রাপথ ঘুরিয়ে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছে বোমাতঙ্কের কারণে। তবে এ এসব বোমা হামলার হুমকির কোনো সত্যতা পাওয়া যায়নি। কিন্তু নিরাপত্তার কারণে ফ্লাইটের উড্ডয়ন দেরি ও যাত্রাপথ ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়। এই নিয়ে এক সপ্তাহে ৫০টি ফ্লাইটের যাত্রা বিরতি এবং জরুরি অবতরণ করিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হলো।

এরপর জয়পুর-দুবাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে (আইএক্স ১৯৬) ভুয়া বোমা হামলার হুমকি পাওয়া যায়। এছাড়া আলাস্কা এয়ার ফ্লাইটের ৫টি এবং ইন্ডিয়াগো ফ্লাইটের ৫ ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়।

সেইসঙ্গে জয়পুর থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের (আইএক্স ১৯৫) যাত্রায় বিলম্ব ঘটে বোমাতঙ্কের কারণে। এটি সকাল ৬টা ১০ মিনিটে উড্ডয়ন করার কথা ছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায়।

ঠিক একই কারণে ভিস্তারা ফ্লাইটের যাত্রা ফ্রাঙ্কফুট থেকে ঘুরিয়ে লন্ডনে অবতরণ করানো হয়। ভিস্তারা ফ্লাইট ইউকে-১৭ ১৮ অক্টোবর থেকে দিল্লি থেকে লন্ডন উড়াল শুরু করেছে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সে ফ্লাইট নিয়েও বোমা হামলার হুমকি দেওয়া হয়।

আলাস্কা এয়ার জানায়, ১৯ অক্টোবর থেকে তারাও ফ্লাইট অপারেশন শুরু করেছে। শনিবার তারাও বোমা হামলার হুমকি পেয়েছে। সে কারণে তাদের ফ্লাইট উড্ডয়নের আগেই সতর্কতামূলক নিরাপত্তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে। শনিবার আলস্কা এয়ার বোমা হামলার হুমকি পাওয়ার পর বেঙ্গালুরু থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটের যাত্রার বিলম্ব ঘটে।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল মন্ত্রণালয়ের মন্ত্রী রাম মোহন নাইডু বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বলেছিলেন, বেশির ভাগ বোমা হামলা কোনো ষড়যন্ত্রের কারণে ঘটেনি। বেশির ভাগ হুমকি পাওয়া গেছে অপ্রাপ্তবয়স্ক এবং সামাজিক সাইটে মজা করার উদ্দেশ্যে করার কারণে।

এ কারণে বুধবার (১৬ অক্টোবর) ১৭ বছরের এক কিশোরকে মুম্বাই পুলিশের হেফাজতে নেও হয়েছে।

নাইডু বলেন, ভবিষ্যতে এ ধরনের বোমাতঙ্কের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য বেসামরিক বিমান চলাচল বিভাগের নিয়ম-নীতিতে পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১২ বাস আটক

Next Post

প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে

Related Posts

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল

বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২

Next Post
প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে

প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

বিটিভি’র দুর্নীতিবাজ কর্মকর্তা তাসমিনা আহমেদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বিটিভি’র দুর্নীতিবাজ কর্মকর্তা তাসমিনা আহমেদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

হামের উপসর্গ আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৬

হামের উপসর্গ আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৬

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 October 2024

এক সপ্তাহে ৫০ ভারতীয় ফ্লাইটে বোমাতঙ্ক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার