Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান

June 24, 2025
in আন্তর্জাতিক
এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তেহরান টাইমস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

মঙ্গলবার (২৪ জুন) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ইরানও ইসরায়েল দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে।

এর আগে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৫০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে  হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা

Next Post

সাবেক সিইসিকে অপদস্ত: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

Related Posts

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

Next Post
সাবেক সিইসিকে অপদস্ত: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

সাবেক সিইসিকে অপদস্ত: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 June 2025

এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার