Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এনসিপির নেতার কথোপকথন ভাইরাল ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’

August 11, 2025
in রাজনীতি
এনসিপির নেতার কথোপকথন ভাইরাল ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে তার আরেক ব্যক্তির সঙ্গে একটি কথোপকথনের ভিডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘কত দিছে? কত লাখ? পাঁচ, না? আন্দোলন বন্ধ করার জন্য, না?’

এর আগেও গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে দুই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়।

৯ আগস্ট ঘোষিত এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটিতে তাকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে অপরপ্রান্তের থাকা নিজাম উদ্দিনের সঙ্গে ম্যাসেঞ্জার কলে আফতাব হোসেন রিফাত নামে একজনকে কথা বলতে দেখা যায়। এটি আরেকটি মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়। নিজাম উদ্দিনকে উদ্দেশ্যে করে শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করবো?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন আফতাব।

কত দিছে? কত লাখ? নিজামের এমন প্রশ্নে আফতার বলেন- ‘পাঁচ’। তখন নিজাম উদ্দিন বলেন, ‘পাঁচ, না? আন্দোলন বন্ধ করার জন্য, না? আরও বেশি নিতা প্রেশার দিয়ে। তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

নিজাম উদ্দিনের কথোপকথনের রেকর্ড ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। এতে তিনি লেখেন, ‘সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।’

এ বিষয়ে রাহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি আমাকে একজন দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল। এবার সাইফপাওয়ার টেক বিষয়ে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠলো।’

এ ব্যাপারে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘যার সাথে কথাটা হয়েছে, সেটা আমরা দুষ্টুমি করে ভিডিওটি করেছিলাম। যার (আফতাব) সাথে কথা হয়েছিল, সেই গতকাল (রোববার) একটি ভিডিও বার্তা দিয়েছে। তার বক্তব্য শুনলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে।’

নিজাম উদ্দিনের পাঠানো ওই ভিডিওতে নিজেকে আফতাব হোসেন রিফাত ২৪ এর গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা দাবি করে বক্তব্য দেন। ভিডিওতে আফতাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রোপাগান্ডা হিসেবে দাবি করেন। ভিডিওটি মজা করে ধারণ করা বলে তিনি দাবি করেন। বন্দরে আফতাবের ফ্যামিলি মেম্বারের অনেকে রয়েছে, সেজন্য বন্দরে কোনো অকারেঞ্জ কিংবা ভালো কিছু হলে সেটা আফতাব জানতে পারে বলে ভিডিওতে দাবি করেন। একটি পক্ষ তাকে মারধর করে তার মোবাইল থেকে কিছু ডকুমেন্ট নিয়ে যায় বলে ভিডিওতে দাবি করেন আফতাব।

এ বিষয়ে জানতে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হককে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওষুধ ছাড়াই পেটের গ্যাস কমানোর প্রাকৃতিক উপায়

Next Post

ব্র্যাক ব্যাংকে চাকরি

Related Posts

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
রাজনীতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ব্র্যাক ব্যাংকে চাকরি

ব্র্যাক ব্যাংকে চাকরি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে

স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে

স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে

স্নাতক পাসে চাকরি দেবে স্কয়ার ফুড

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 August 2025

এনসিপির নেতার কথোপকথন ভাইরাল ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার