Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবার এসএসসি পরীক্ষায় বসেছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

April 21, 2026
in শিক্ষা
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।এর আগে সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে আসন নিতে হয়েছে।

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।

দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা দিয়ে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত। আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

এদিন এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৪ মে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৭ থেকে ২১ মে তাদের ব্যবহারিক পরীক্ষা এবং ১ থেকে ১৮ জুন এ পরীক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ।

নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিচ্ছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য নাম লিখিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।

এবারই প্রথমবারের মত এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা।

এ পরীক্ষা আয়োজনে সবগুলো পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম রোধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে জানিয়ে নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।

নির্দেশনায় প্রতিটি পরীক্ষা কক্ষে ‘কাটাওয়ালা’ ঘড়ি টাঙানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে এতে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের বলেছে অধিদপ্তর।

একইসঙ্গে কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেও বলা হয়েছে নির্দেশনায়।

কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই এ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টানিয়ে দিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Previous Post

পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

Next Post

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

Related Posts

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
শিক্ষা

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ
শিক্ষা

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী
শিক্ষা

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

Next Post
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

এবার এসএসসি পরীক্ষায় বসেছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার