মাসুদ রানা, নাগোয়া (জাপান) থেকে:
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
এরপর শনিবার সকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা ছিল। চীনের আগ্রহেই ম্যাচটি খেলার বিষয়ে সম্মতি দিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময় সকাল ৯টায় মাঠেও পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। তবে মাঠে আসেনি চীনের দল।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, “নিয়মিত অনুশীলন ছিল বাংলাদেশের। ওই সময়ে চীন প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল। বাংলাদেশ রাজি হয়েছিল। কিন্তু মাঠে যাওয়ার পর চীন আসেনি। বাংলাদেশ নিজেদের নির্ধারিত অনুশীলন করে হোটেলে ফিরেছে।”
চীনের অনুরোধে প্রীতি ম্যাচে রাজি হওয়ার পরও তাদের মাঠে না আসার ঘটনায় বিস্মিত হয়েছে বাংলাদেশ দল ও টিম ম্যানেজমেন্ট।
এদিকে, এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আগামীকাল রোববার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১১টায়।










Discussion about this post