ক্রীড়া প্রতিবেদক :
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বন্যা আক্তার। বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ১৪৫–১৪৩ পয়েন্টে হারিয়ে দেশের জন্য বয়ে আনলেন আন্তর্জাতিক গৌরব।
ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ–ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২-এর কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার বর্ণা আক্তার। স্বর্ণপদকের লড়াইয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫–১৪৩ পয়েন্টে পরাজিত করে এই অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি।
বর্ণা আক্তারের এই জয় আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেষ পর্যন্ত নিজের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রেখে নিখুঁত লক্ষ্যভেদের মাধ্যমে জয় নিশ্চিত করেন তিনি। তাঁর এই সাফল্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ এন্ডে নির্ধারিত স্বর্ণপদক
ফাইনালের প্রথম এন্ডে বাংলাদেশ ও কাজাখস্তান দুই দেশের আর্চারই ২৮ পয়েন্ট করে অর্জন করেন। দ্বিতীয় এন্ডে বর্ণা ২৯ পয়েন্ট সংগ্রহ করে মোট ৫৭ পয়েন্টে পৌঁছান, যেখানে তাঁর প্রতিপক্ষের সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট।
তৃতীয় এন্ড শেষে বর্ণা ৮৬–৮৫ পয়েন্টে এক পয়েন্টের ব্যবধান ধরে রাখেন। চতুর্থ এন্ডেও দুজনই ২৯ পয়েন্ট করে অর্জন করায় ব্যবধান অপরিবর্তিত থাকে। ফলে চতুর্থ এন্ড শেষে বাংলাদেশের বর্ণা আক্তার ১১৫ পয়েন্ট এবং কাজাখস্তানের মিলানা বুরলেভা ১১৪ পয়েন্ট নিয়ে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যান।
ফাইনালের শেষ এন্ডে বর্ণা আক্তার তিনটি শটেই ১০ পয়েন্ট করে অর্জন করে পূর্ণ ৩০ পয়েন্ট সংগ্রহ করেন। অন্যদিকে, মিলানা বুরলেভা শেষ এন্ডে ২৯ পয়েন্ট অর্জন করেন। এর মধ্য দিয়ে বর্ণা আক্তার ১৪৫–১৪৩ পয়েন্টে জয় নিশ্চিত করে স্বর্ণপদক অর্জন করেন।
শক্তিশালী কাজাখস্তানের আর্চারকে পরাজিত করে বর্ণা আক্তারের এই স্বর্ণজয় বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্ণা আক্তারের এই অর্জন নতুন প্রজন্মের আর্চারদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্য অর্জনের পথ সুগম করতে সহায়তা করবে।
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জয়ের জন্য বর্ণা আক্তারকে আন্তরিক অভিনন্দন। তাঁর এই সাফল্যের পেছনে অবদান রাখা কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার প্রতিও রইল অভিনন্দন ও কৃতজ্ঞতা।
বাংলাদেশের আর্চারির এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে উড়ুক—এই প্রত্যাশা।
ফাইনালে কাজাখস্তানকে ১৪৫–১৪৩ পয়েন্টে হারিয়ে দেশের জন্য বয়ে আনলেন আন্তর্জাতিক গৌরব।
বর্ণা আক্তারের এই জয় আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেষ পর্যন্ত নিজের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রেখে নিখুঁত লক্ষ্যভেদের মাধ্যমে জয় নিশ্চিত করেন তিনি। তাঁর এই সাফল্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
ফাইনালের প্রথম এন্ডে বাংলাদেশ ও কাজাখস্তান—দুই দেশের আর্চারই ২৮ পয়েন্ট করে অর্জন করেন। দ্বিতীয় এন্ডে বর্ণা ২৯ পয়েন্ট সংগ্রহ করে মোট ৫৭ পয়েন্টে পৌঁছান, যেখানে তাঁর প্রতিপক্ষের সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট।
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জয়ের জন্য বর্ণা আক্তারকে আন্তরিক অভিনন্দন। তাঁর এই সাফল্যের পেছনে অবদান রাখা কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার প্রতিও রইল অভিনন্দন ও কৃতজ্ঞতা।










Discussion about this post