আনোয়ার হোসেন:
ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূলপর্বে অংশ নিতে অস্ট্রেলিয়ার মাটিতে।
দেশ ছাড়ার আগে দুপুরে মতিঝিল ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার সাংবাদিকদের জানান,
এবার আমরা এশিয়া কাপে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্ত ও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবো তাই আমাদের ভালো খেলতেই হবে। এর জন্য কোচ আমাদের সেভাবেই তৈরি করেছেন। আশা করি ভালো একটা কিছু করতো পারবো ইনশাআল্লাহ।
দলের হেড কোচ জেমস পিটার বাটলার বলেন, আমরা এশিয়া কাপের আগে খুব একটা ভালো প্রস্তুতি ম্যাচ খেলতে পারি নাই নানা সমস্যার কারনে। তবে আমাদের মেয়েরা ভালো অনুশিলনের মধ্যে ছিলো। আমি আশাবাদি তারা যদি মাঠে সঠিক বল আদানপ্রদান করে লক্ষ্য ঠিক রেখে খেলতে পারে তাহলে প্রত্যাশিত ফলাফল আসবে। এবার জাপান ও মালয়েশিয়ার সাথে ফ্রেন্ডলী ম্যাচ খেলার কথা থাকলেও আবাহাওয়া জনিত কারনে আমরা পারিনাই।
এদিকে, নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আফিদা-রূপনা-মনিকাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালী অধ্যায় সূচিত করে আমাদের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।
আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
সিডনির পার্থে বাংলাদেশ গ্রুপ-বি তে আগামী ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে। ৬ মার্চ উওর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের সাথে ম্যাচ খেলবে।
বাংলাদেশ নারী দল ৩৮ জনের বহর নিয়ে রাতে দেশ ত্যাগ করে।










Discussion about this post