Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বড় জয় পেয়ে সুপার এইটে পাকিস্তান

February 18, 2026
in খেলা
বড় জয় পেয়ে সুপার এইটে পাকিস্তান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সাতটি দল আগেই নিশ্চিত হয়েছিল। বাকি ছিল একটি স্থান। ‘এ’ গ্রুপ থেকে সেই লড়াইয়ে ছিল যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল। পাকিস্তানেরও ছিল তিন ম্যাচে ৪ পয়েন্ট। শেষ ম্যাচে প্রতিপক্ষ নামিবিয়া—জিতলেই সুপার এইট, হারলেই নেট রান রেটে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সুযোগ তৈরি হতো।

তবে কোনো সমীকরণের অবকাশ রাখেনি পাকিস্তান। ‘আনপ্রেডিক্টেবল’ তকমা ঝেড়ে ফেলে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সবার শেষে জায়গা করে নেয় সুপার এইটে। ওপেনার শাহিবজাদা ফারহানের দুর্দান্ত অপরাজিত ১০০ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। জবাবে নামিবিয়া ১৭.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায়। ম্যাচসেরা হন ফারহান। সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি, ২ নম্বর গ্রুপের নিউজিল্যান্ডের বিপক্ষে।

কলম্বোতে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর সমালোচনায় বিদ্ধ পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয়। উদ্বোধনী জুটি ৪০ রান তুললেও এরপর ইনিংস গড়ে ওঠে ফারহান, অধিনায়ক সালমান আগা ও শাদাব খানের ব্যাটে। দ্বিতীয় উইকেটে ফারহান-সালমান জুটি ৭ ওভারে যোগ করেন ৬৭ রান। সালমান ২৩ বলে ২ ছক্কা ও ৩ চারে ৩৮ রান করে ফিরলে খাজা নাফি দ্রুত ৫ রান করে আউট হন।

এরপর চতুর্থ উইকেটে ফারহান ও শাদাব অবিচ্ছিন্ন থেকে ৭.৪ ওভারে ৮১ রান যোগ করে দলকে ১৯৯ রানে পৌঁছে দেন। ফারহান শেষ ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। ৫৭ বলে ১১টি চার ও ৪ ছক্কায় সাজানো এই ইনিংসটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে এটি দ্বিতীয় সেঞ্চুরি; ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথমটি করেছিলেন আহমেদ শেহজাদ। এবারের আসরে এটি তৃতীয় সেঞ্চুরি— এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা (অপরাজিত ১০০) এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার যুবরাজ শর্মা (১১০) সেঞ্চুরি করেছিলেন। ফারহানের সঙ্গী শাদাব ২২ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া শুরুটা ভালোই করেছিল। লুরেন স্টিনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্কের উদ্বোধনী জুটিতে ৪.১ ওভারে আসে ৩২ রান। কিন্তু এই জুটি ভাঙতেই ধস নামে। শেষ ছয় উইকেট পড়ে মাত্র ১৮ রানে। ওপেনার লুরেন ২৩ ও আলেকজান্ডার বুশিং ২০ রান ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের হয়ে ওসমান তারিক ১৬ রানে ৪টি এবং শাদাব খান ১৯ রানে ৩টি উইকেট নেন।

গ্রুপ পর্বে সব ম্যাচ হেরে শূন্য হাতে দেশে ফিরছে নামিবিয়া। আর বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত পাকিস্তান এখন সুপার এইটের চ্যালেঞ্জে চোখ রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

Next Post

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Related Posts

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
খেলা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
খেলা

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক
খেলা

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

Next Post
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 February 2026

বড় জয় পেয়ে সুপার এইটে পাকিস্তান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার