Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এসএমই মেলায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি

December 15, 2025
in অর্থ-বাণিজ্য
এসএমই মেলায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে আট দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শেষ হয়েছে। সদ্য সমাপ্ত এ মেলায় প্রায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা। এর পাশাপাশি তারা প্রায় ১৬ কোটি টাকার পণ্যের ক্রয়াদেশ পেয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে মেলার শেষ দিনে এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এবার মেলায় অংশগ্রহণকারী ১০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ স্টলের স্বীকৃতি দেওয়া হয়েছে। লেদার খাতে শ্রেষ্ঠ স্টলের সম্মাননা পেয়েছে এজিস-এর উদ্যোক্তা শাহীনা আক্তার, পাটজাত পণ্যে সৈয়দপুর এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মাসুম খান, হ্যান্ডিক্রাফটে ক্রাফটিমেশনের ফারাজানা ইসলাম মৌরী, হারবালে দীঘল-এর নিশাত মেহেদী ও জুয়েলারিতে আঠকুঠারি নয় দরজার হাফসা মুসলিম।

এ ছাড়া কৃষি খাদ্য প্রক্রিয়াজাত পণ্যে খাস ফুড লিমিটেডের হাবিবুল মোস্তফা আরমান, ফ্যাশন ডিজাইনে খুঁতের ফারহানা হামিদ, প্লাস্টিকে (রিসাইক্লিং) লিভিজা প্রিকাস্ট কংক্রিটের ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, লাইট ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম এবং সরকারি প্রতিষ্ঠান খাতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর শ্রেষ্ঠ স্টলের সম্মাননা পেয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ৭ ডিসেম্বর এই মেলা শুরু হয়। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’ স্লোগানে শুরু হওয়া শতভাগ দেশীয় পণ্যের এই মেলা চলে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে।

এবার মেলায় অংশ নেয় প্রায় সাড়ে তিন শ’ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্প প্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী-উদ্যোক্তা। এর মধ্যে তৈরি পোশাক খাতের সবচেয়ে বেশি ৭৪টি প্রতিষ্ঠান অংশ নেয় মেলায়। এ ছাড়া হস্ত ও কারু শিল্পের ৫৪টি, পাদুকা ও চামড়াজাত পণ্য খাতের ৪০টি, পাটজাত পণ্যের ৩৫টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্যের ২৮টি, শতরঞ্জি, বাঁশ-বেত, হোগলা, সুপারিখোল, কাঠের ১৫টি, খাদপণ্যের ১৪টি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ১৩টি, জুয়েলারি শিল্পের ৯টি, প্রসাধন খাতের ৭টি, তথ্য প্রযুক্তিভিত্তিক সেবাখাতের ৫টি, হারবাল বা ভেষজ শিল্পের ৫টি, প্লাস্টিক পণ্যের ৫টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের ৩টি, ফার্নিচার খাতের ৩টি এবং অন্যান্য খাতের ১১টি স্টল অংশ নেয়।

উদ্যোক্তাদের পাশাপাশি উদ্যোক্তাদের সেবা প্রদানকারী শিল্প মন্ত্রণালয়ের ৮টি দপ্তর সংস্থাসহ সরকারের প্রায় ১৫টি সংস্থা, প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেয় এবারের মেলায়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

Next Post

দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

Related Posts

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

Next Post
দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 December 2025

এসএমই মেলায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার