Sunday, September 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

October 29, 2024
in শিক্ষা
কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আগামীকাল বুধবারও সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এ ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড় ছাড়েন তারা।

সন্ধ্যায় সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাত কলেজ আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা না হলে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় আবারও অবরোধ করা হবে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, যেন আমাদের দাবি দ্রুত মেনে নেয়। যদি সরকার আমাদের দাবি না মেনে নেয় আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করা হবে।

তিনি আরও বলেন, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠকের সম্ভাবনা আছে। যদি বৈঠক হয়, শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের ডাকে, আমরা ৭ থেকে ১৪ জন প্রতিনিধি সেখানে যাব। অপরদিকে অবরোধ থাকবে। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না করলে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সায়েন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। গত শনিবার শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার পার হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার তারা সড়কে নামেন।

এর আগে, সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। এর ফলে রাজধানীজুড়েই দেখা দেয় তীব্র যানজট।

বারবার শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্টি দেখা দিয়েছে। দাবি আদায়ের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

Next Post

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

Related Posts

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
শিক্ষা

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

একাদশে ভর্তির সুযোগ পেয়েও যে ভুলে বাতিল হতে পারে আবেদন
শিক্ষা

একাদশে ভর্তির সুযোগ পেয়েও যে ভুলে বাতিল হতে পারে আবেদন

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’
শিক্ষা

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

Next Post
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

এশিয়ান গেমসের বর্ণাঢ্য উদ্বোধন

এশিয়ান গেমসের বর্ণাঢ্য উদ্বোধন

পে স্কেলের প্রজ্ঞাপন জারি

পে স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 October 2024

কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার