Monday, June 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস

May 4, 2025
in লাইফস্টাইল
কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক

বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবণ-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।

উপকরণ:
মুরগির মাংস: ৪০০ গ্রাম
মাঝারি আকারের কাঁচা আম: ২টি
কাঁচামরিচ: (স্বাদ অনুযায়ী) ৭-৮টি
বড় রসুন: ৫ কোয়া
আদা: ১ টুকরো
পেঁয়াজ কুচি: বড় আকারের একটি
পেঁয়াজ বাটা: মাঝারি আকারের একটি
ধনেপাতা কুচি: এক কাপ
আস্ত জিরা: ১.৫ চা চামচ
গোটা গোলমরিচ: ৪ থেকে ৫টি
শুকনো মরিচ: একটি
ধনেগুঁড়া: এক চা চামচ
জিরাগুঁড়া: ১/২ চা চামচ
তেল: ২ চা চামচ
লবণ: স্বাদমতো
চিনি: সামান্য

যেভাবে রাঁধবেন
প্রথমেই বানাতে হবে মাংস ম্যারিনেট করার উপকরণ। খোসা ছেলা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর সেগুলোর সঙ্গে আদা, রসুন, ৫-৬টি কাঁচা মরিচ ভালো করে বেটে নিতে হবে। শিল-পাটায় বাটতে পারলে বেশ হয়। তবে ব্লেন্ডারেও করা যায়। মিহি ব্লেন্ড করার পর এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল মাংস ম্যারিনেট করার উপকরণ।

এবার মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিন। তাতে সামান্য লবন ছিটিয়ে নিন, ম্যারিনেট করার উপকরণ ও বাটা পেঁয়াজ ভালোভাবে তাতে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

রান্নার পাত্রে তেল নিয়ে তা গরম করুন। তেলে ছাড়ুন আস্ত জিরা, গোলমরিচ এবং চিরে নেওয়া শুকনো মরিচ। ভাজতে থাকুন, একটা সুঘ্রাণ এসে নাকে ধাক্কা দিলে তাতে যোগ করুন পেঁয়াজ-কুচি। তারপর ৫ মিনিট নাড়তে থাকুন যাতে ওই সুঘ্রাণ পেঁয়াজের ভেতরেও প্রবেশ করে। চুলার জ্বাল কিন্তু অল্প করে রাখতে হবে। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে দিয়ে দিতে হবে জিরা এবং ধনেগুঁড়ো। সামান্য নাড়াচাড়া করে পরে এর ভেতরে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। তারপর সবগুলোকে সুষমভাবে মিশিয়ে নিন।

অল্প আঁচে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেশনের পাত্রে যেটুকু মশলা থাকবে তা ধুয়ে পাত্রে ঢেলে দিন। এ সময় দেখে নিন কতটা পানি আছে, লবনের স্বাদ ঠিক আছে কি না। একটু চিনি যোগ করুন এতে। এরপর বাকি কাঁচা-মরিচগুলো মাঝখান থেকে ফেঁড়ে ওপরে ছড়িয়ে দিন। তারপর পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করুন, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়।

মাংস সেদ্ধ হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। রান্না শেষ। এবারে চেখে দেখুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া!

Next Post

হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

Related Posts

আমচুরের জাদুতে বদলে দিন খাবারের স্বাদ
লাইফস্টাইল

আমচুরের জাদুতে বদলে দিন খাবারের স্বাদ

তীব্র গরমে বমির সমস্যা, করণীয় কী?
লাইফস্টাইল

তীব্র গরমে বমির সমস্যা, করণীয় কী?

কোন রাশির মেয়েরা রাগী? চিনবেন যেভাবে
লাইফস্টাইল

কোন রাশির মেয়েরা রাগী? চিনবেন যেভাবে

Next Post
হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 

৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 May 2025

কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার