Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কাঁচা কাঁঠালের মজাদার বিরিয়ানি

May 11, 2025
in লাইফস্টাইল
কাঁচা কাঁঠালের মজাদার বিরিয়ানি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁঠালের বিভিন্ন রেসিপি নিয়ে হাসি-তামাসা হলেও কাঁঠাল দিয়ে যে দারুণ মুখরোচক রেসিপি তৈরি করা যায় তা আমরা অনেকেই জানি না। এমনই একটি কাঁচা কাঁঠালের মুখরোচক রেসিপি হলো কাঁচা কাঁঠালের বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাঁচা কাঁঠালের বিরিয়ানি তৈরি করবেন-

উপকরণ

কাঁচা কাঁঠাল: ৫০০ গ্রাম

বাসমতি চাল: ২ কাপ

পেঁয়াজ কুঁচি: ২টি

বেরেস্তা: ১ কাপ

রসুন বাটা: ১ টেবিল চামচ

আদা বাটা: ১ টেবিল চামচ

টক দই: ১/২ কাপ

টমেটো কুচি: ১টি

লবণ: পরিমাণমতো

হলুদ গুঁড়া: ১ চা চামচ

মরিচ গুঁড়া: ১ চা চামচ

ধনে গুঁড়া: ১ চা চামচ

জিরা গুঁড়া: ১ চা চামচ

গরম মসলা গুঁড়া: ১/২ চা চামচ

তেজপাতা: ২টি

দারুচিনি: ২ টুকরো
এলাচ: ৩টি

লবঙ্গ: ৪টি

ঘি: ২ টেবিল চামচ

সয়াবিন তেল: ৪ টেবিল চামচ

কাঁচা মরিচ: ৪টি (চিরে রাখা)

দুধ: ১/২ কাপ (ঐচ্ছিক)

জাফরান: ১ চিমটি (দুধে ভিজিয়ে রাখা)

রান্নার পদ্ধতি

প্রথমে কাঁঠাল ছোট করে কেটে হালকা সেদ্ধ করে নিন, একেবারে নরম করবেন না। একইভাবে অন্য একটি পাত্রে একটু লবণ ও তেজপাতা দিয়ে পানি ফুটিয়ে চাল আধা সেদ্ধ করে নিন। এরপর একটি কড়াইয়ে পেঁয়াজ কুঁচি ভেজে তাতে আদা, রসুন বাটা, টমেটো, দই, সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দিন। মসলাগুলো ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছেড়ে দেয়। বাসায় জাফরান থাকলে ছোট একটি পাত্রে দুধের মধ্যে এক চিমটি জাফরান ভিজিয়ে রাখুন। জাফরান না থাকলে এই ধাপটি বাদ দেওয়া যাবে।

এবার কাঁঠালের টুকরোগুলো মসলায় দিয়ে দিন এবং ভালোভাবে কষান। ঢেকে কিছুক্ষণ রান্না করুন যেন কাঁঠাল মসলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর একটি বড় হাঁড়িতে প্রথমে ঘি মাখিয়ে নিন। এরপর এক লেয়ার চাল, তারপর এক লেয়ার কাঁঠালের মিশ্রণ – এভাবে সাজিয়ে ওপরে বেরেস্তা, কাঁচা মরিচ, জাফরান দুধ ও গরম মসলা ছিটিয়ে দিন।

এবারে ঢাকনা দিয়ে হাঁড়িটি ভালো করে ঢেকে দিন, চারপাশে আটা দিয়ে আটকে দিন যেন ভাপ বের হয়ে না যায়। কম আঁচে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। ১০ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। চাইলে সঙ্গে রাখুন রাইতা বা সালাদ দিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Next Post

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

Related Posts

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
লাইফস্টাইল

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল
লাইফস্টাইল

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি
লাইফস্টাইল

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

Next Post
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 May 2025

কাঁচা কাঁঠালের মজাদার বিরিয়ানি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার