Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

August 17, 2025
in অর্থ-বাণিজ্য
কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। রোববার সকালে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার কারণে দেশের অনেক জেলায় মরিচের উৎপাদন কমে গেছে। অনেক জায়গায় মরিচের গাছ নষ্ট হয়েছে। এজন্য বাজারে সরবরাহ কম এবং দাম বৃদ্ধি পেয়েছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল খুচরা বাজারে সর্বোচ্চ ৩৬০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগেও দাম ছিল ১৮০ থেকে ২২০ টাকা কেজি। বিমানবন্দরের পাশে হজ ক্যাম্প বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতার মধ্যে অনেক বাগ্‌বিতণ্ডা হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, কাঁচা মরিচের ধরন ও অবস্থানভেদে দাম ভিন্ন। পাইকারি বাজারে প্রতি কেজি ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ আগে পাইকারিতে মরিচের দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা কেজি। বেশির ভাগ পরিবার ২৫০ থেকে ৫০০ গ্রাম মরিচ কিনে থাকে, যা খুচরাবাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকান ও ভ্যানে বিক্রি করা মরিচের দাম আরও বেশি।

কারওয়ান বাজারে আজ মরিচের দামের ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছে। আড়তদার করম আলী বলেন, ‘গত এক সপ্তাহ ধরে দাম বেশি ছিল। আগে ১২০ থেকে ১৬০ টাকায় কিনতাম, এখন ১৮০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। গতকাল ২৪০ থেকে ২৮০ টাকায় কেনাবেচা হয়েছে। সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ায় আগামীকাল দাম কিছুটা কমতে পারে।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিক্রেতা সোহেল রানা বলেন, ‘আমরা কারওয়ান বাজার থেকে গতকাল ১ হাজার ২০০ টাকা দরে পাল্লা (১ পাল্লা ৫ কেজি) কিনেছি। পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি বিক্রি করছি।’ মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতা নুরুজ্জামান বাবু বলেন, ‘বগুড়া, যশোর, কুষ্টিয়া ও রংপুরে বেশি কাঁচা মরিচ হয়। তবে অনেক এলাকায় অতিবৃষ্টির কারণে উৎপাদন কমেছে। তাই সরবরাহ কম এবং দাম বেড়ে গেছে।’

বিক্রেতারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এছাড়া আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বৃষ্টির কারণে দাম বাড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে মরিচের দাম খানিকটা বেড়ে গেছে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফারুকীর চিকিৎসার বিষয়ে বসেছে মেডিকেল বোর্ড

Next Post

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন

Related Posts

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 
অর্থ-বাণিজ্য

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

দাম বেড়েছে চাল ও মুরগির
অর্থ-বাণিজ্য

দাম বেড়েছে চাল ও মুরগির

Next Post
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 August 2025

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার