Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

September 16, 2025
in আন্তর্জাতিক
কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল আর কাতারে হামলা করবে না। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতারকে যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত ভালো মিত্র’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, অনেকেই জানেন না, কাতার আমাদের কতটা ভালো বন্ধু। হ্যাঁ, তিনি (নেতানিয়াহু) কাতারে আর আঘাত করবেন না। তবে হয়তো তাদের (হামাস নেতাদের) পিছু নেবেন।

প্রেসিডেন্টের বক্তব্য কিছুটা অস্পষ্ট হলেও বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই রাষ্ট্রে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে পারেন।

এদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট তা নাকচ করে বলেন, না, তারা জানায়নি। আমি এ হামলার খবর ঠিক আপনাদের মতো করেই জেনেছি।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ার পর মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানিয়েছিল। ফলে ট্রাম্পের কাছে আপত্তি জানানোর সুযোগ ছিল না।

এদিকে, ইসরায়েলের হামলার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় আরব ও ইসলামি দেশগুলোর জরুরি সম্মেলনে যোগ দেন প্রায় ৬০ দেশের প্রতিনিধি। বৈঠকে নেতারা সতর্ক করে বলেন, কাতারে ইসরায়েলি হামলা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ প্রকাশিত সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে দোহায় ইসরায়েলের হামলার নিন্দা জানানো হয় ও কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সব সম্ভাবনাকেই নষ্ট করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচামরার লড়াই আজ

Next Post

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

Related Posts

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
আন্তর্জাতিক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা
আন্তর্জাতিক

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

Next Post
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 September 2025

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার