Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও সরানোর নির্দেশ

June 29, 2025
in আইন ও অপরাধ
কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও সরানোর নির্দেশ

অফিসে বসে মোবাইল কোর্ট নয়, হাইকোর্ট

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এ ঘটনায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নুরুন্নবী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

হাইকোর্টের আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। সেদিন প্রতিবেদন জানাতে হবে পুলিশকে।

এদিকে কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ জুন রাত ৮ টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ওরফে ফজর (৩৬) একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে দেয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

এতে আরও জানানো হয়, এই ঘটনায় ইতোমধ্যে মুরাদনগর থানা পুলিশ মূল অভিযুক্ত ফজর আলীকে (৩৬)  গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

তাছাড়া ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জুলাই সনদ নিয়ে যে শঙ্কার কথা জানালেন আলী রীয়াজ

Next Post

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

Related Posts

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত
আইন ও অপরাধ

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
আইন ও অপরাধ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

Next Post
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 June 2025

কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও সরানোর নির্দেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার