Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

August 11, 2025
in জাতীয়
কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে তিন দিনের সফরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার এই সফরে অভিবাসন ও বিনিয়োগ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে এবং সহযোগিতা বৃদ্ধি করতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

প্রধান উপদেষ্টা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল তাকে গার্ড অব অনারসহ স্বাগত জানান।

সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। পরেরদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক হবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন খাতে নতুন কর্মী নিয়োগ, পেশাদারদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে।

তবে এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসায়িক কাউন্সিল গঠন, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল অর্থনীতি বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য মোট আটটি সমঝোতা স্মারক ও নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে।

সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য এবং রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং তিনি শিক্ষার্থীদের জন্য স্মারক বক্তৃতাও দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হবে।

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে ও জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর বিষয়েও দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং সহযোগিতা জোরদার করার বিষয় আলোচনা হবে।

সফরে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন।

২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমই প্রথম বাংলাদেশ সফর করেন। তার আমন্ত্রণে এবার মুহাম্মদ ইউনূস কুয়ালা লামপুর সফর করছেন।

Previous Post

মোহাম্মদপুরে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

Next Post

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Related Posts

‘বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের’
জাতীয়

‘বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের’

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী
জাতীয়

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

পদ্মায় ভেসে উঠলো আসামি ফোরকানের মরদেহ

পদ্মায় ভেসে উঠলো আসামি ফোরকানের মরদেহ

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার