Tuesday, September 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কেরানীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর ও সােনা-নগদ টাকা লুটের অভিযোগ

September 14, 2026
in আইন ও অপরাধ
কেরানীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর ও সােনা-নগদ টাকা লুটের অভিযোগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সেলিনা আক্তার (৩৮) নামে এক নারী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) থানায় দেওয়া অভিযোগে সেলিনা আক্তার দাবি করেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রসুলপুর এলাকায় তাঁর পাঁচ শতাংশ জমি রয়েছে। জমিটি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ওই জমি নিয়ে ১ নম্বর বিবাদীর সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। পরবর্তীতে জমিটি ফেরত নেওয়ার জন্য ১০ লাখ টাকা দিয়ে তাঁর সঙ্গে বায়নানামা দলিল করা হয় এবং বাকি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিল।

সেলিনা আক্তারের অভিযোগ, এ অবস্থায় ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে কয়েকজনের সঙ্গে আরও ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি রসুলপুরে তাঁর বসতবাড়িতে গিয়ে তাঁকে উচ্ছেদের উদ্দেশ্যে ঘরবাড়ি ভাঙচুর করেন। এ সময় তিনি ও তাঁর মেয়ে সুমাইয়া (২০) এগিয়ে গেলে তাঁদের মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের গলার হার, চেইন, কানের দুল, আংটি ও ব্রেসলেটসহ আনুমানিক ১৪ লাখ টাকার স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন এবং বাড়ির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

সেলিনা আক্তার আরও অভিযোগ করেন, তাঁর ও মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের খুন ও গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় জমি দখলকে কেন্দ্র করে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘাতের আশঙ্কা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগে শামসু উদ্দিন (৬২), মফিজ উদ্দিন (৬০), কুরাইশী (৫০), সোহানা (২০), তয়েব আলী (৬০), মো. ফারুক (৫৫), মো. সেলিম (৫৭), কবির মেম্বার (৬০), দিলবর (৫৫), মো. বাবুল (৬০), মো. শাহিন (৩০)সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

Next Post

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

Related Posts

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
আইন ও অপরাধ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহি

Next Post
মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 September 2026

কেরানীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর ও সােনা-নগদ টাকা লুটের অভিযোগ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার