Monday, March 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

February 2, 2025
in আইন ও অপরাধ, সারাদেশ
কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গোলাগুলির অভিযোগে দায়ের করা এক মামলায় খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ৯০/১২ মোল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এস আই বিধান চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শেখ রফিকুজ্জামানের ছেলে রাফসান জানী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে খুলনা আযমখান কমার্স কলেজের সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ জুলাই শিববাড়ি মোড় সৌন্দর্যবর্ধনকারী ‘দূর্জয়’ স্থাপনার ওপর ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পতনের দৃঢ় প্রত্যয় ঘোষণা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ায় ৩০ জুলাই পুলিশের মাধ্যমে জানীকে খুলনা সার্কিট হাউজে ডেকে নেয় আওয়ামী নেতৃবৃন্দ। ওইদিন রাতে তাকে আন্দোলন থেকে সরে আসার জন্য আওয়ামী নেতৃবৃন্দ হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। হুমকির মুখে রাত সাড়ে ১২টার দিকে ছাত্ররা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়।

৪ আগস্ট বিকেল ৪টার দিকে রাফসান জানীসহ অন্যান্য ছাত্রদের নেতৃত্বে একটি মিছিল রূপসা ঘাট হয়ে আন্দোলনের কেন্দ্রস্থল শিববাড়ি মোড়ে যাওয়ার উদ্দেশে ফাতেমা স্কুলের সামনে পৌঁছালে অস্ত্রধারী মো. রফিক ওরফে কসাই রফিক ও মো. সুমন ওরফে ভিপিসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের এক দল সন্ত্রাসী শর্টগান, বন্দুক, রমদা, হকিস্টিক, লোহার রড এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা ও গুলি বর্ষণ করে। অস্ত্রধারীরা পরপর দুটি গুলি করলে রাফসান জানীর বুকের ডানপাশে ও ডানহাতে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সহকর্মীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা পুলিশের ভয়ে গোপন স্থানে নিয়ে চিকিৎসা করান। ২৯ আগস্ট সরকারের পতন হলে এ ঘটনায় জানীর পিতা শেখ রফিকুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।

Previous Post

আইসিইউতে লালন-সম্রাজ্ঞী ফরিদা পারভীন

Next Post

অবশেষে বিয়ে নিয়ে সারজিসের স্ট্যাটাস

Related Posts

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে
সারাদেশ

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত
আইন ও অপরাধ

শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আইন ও অপরাধ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Next Post
অবশেষে বিয়ে নিয়ে সারজিসের স্ট্যাটাস

অবশেষে বিয়ে নিয়ে সারজিসের স্ট্যাটাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ

প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ

আগামী মাসেই মিলবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

আগামী মাসেই মিলবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার