Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত

March 16, 2026
in আইন ও অপরাধ
শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শাহবাগ থানা-পুলিশ জানায়, রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে রাকিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, ‘গুরুতর আহত রাকিবকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দিচ্ছিলেন। পরে রাত ১০টা ৩৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাকিব ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন। রাকিব বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাকিবের বন্ধু আলামিন বলেন, ‘রাতে বন্ধুরা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়।’

রাত ১০টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে একটি জায়গায় রক্তের দাগ দেখা যায়। প্রত্যক্ষদর্শী জুবায়ের হোসাইন গনমাধ্যমকে বলেন, ‘তিনজন এসে প্রথমে রাকিবকে গুলি করে। পরে একজন চাপাতি দিয়ে কোপাতে থাকে। তাঁদের একজনকে স্থানীয় লোকজন চাপাতিসহ ধরে শাহবাগ থানায় দেন।’

রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, মর্গের বাইরে রাকিবের বাবা তারিকুল আহাজারি করছেন। জরুরি বিভাগের সামনে মাতম করতে দেখা যায় রাকিবের মা রাজিয়া বেগমকে। তিনি মাতম করছেন আর বলছেন, ‘আঁর রাকিবরে আইনা দে, রাকিবরে একটু দেকমু। আমার বাবারে কে করলো এ কাম।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঈদের আগে আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস 

Next Post

বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

Related Posts

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ
আইন ও অপরাধ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক
আইন ও অপরাধ

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

Next Post
বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 March 2026

শহীদ মিনারে ছুরিকাঘাত ও গুলিতে তরুণ নিহত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার