Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

June 3, 2026
in সারাদেশ
খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাগেরহাটের প্রতিনিধি:

হযরত বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার দিঘিতে কুমিরের আক্রমণে শিশুর মৃত্যুর জের ধরে প্রাণীটিকে খুব শিগগির অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত কুমিরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হবে।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খানজাহান আলী মাজারের সার্বিক নিরাপত্তা ও মাজার ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও মাজার পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোহাম্মদ বাতেন।জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় মাজারের খাদেম, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। তারা কুমিরটিকে সরিয়ে নিরাপদ স্থানে রাখার বিষয়ে একমত হন।

এর আগে সোমবার রাতে মাজার দিঘিতে থাকা একমাত্র কুমিরের আক্রমণে প্রাণ হারায় আট বছর বয়সী ফাতেমা। শিশুটি দিঘির মহিলা ঘাটে গোসল বা হাতমুখ ধুতে নেমেছিল, তখন কুমিরটি তার ওপর আক্রমণ করে টেনে নিয়ে যায়। পরদিন ভোরে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে উদ্ধার করা হয়।

ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনার শিকার না হয়, সেই উদ্যোগের অংশ হিসেবে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “মাজারে পর্যটকেরা কুমির দর্শন করতে আসেন, স্থানীয়দের রুটিরুজি আছে, আর্থিক ক্ষতি হবে—তারপরও আমরা আপাতত কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নিচ্ছি।”

তিনি আরও বলেন, “মানুষের নিরাপত্তা সবার আগে। একটা মৃত্যু হয়েছে। এরপরেরটা যদি আটকাতে না পারি, তাহলে আইনের কাছেও দায়ী হয়ে যাব।”

কুমিরটিকে আবার ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আপাতত অপসারণ করে নিরাপদ একটি জায়গায় রাখব। মাজার দিঘিতে কুমিরের জন্য একটি সুরক্ষিত স্থাপনা নির্মাণ করে ও কুমির বিশেষজ্ঞদের পরামর্শে কুমিরটিকে ভবিষ্যতে ফিরিয়ে নিয়ে আসব।”

তিনি আরও বলেন, “কুমিরটি শুধু রাখলেই হবে না, সেটি যেন সুস্থ থাকতে পারে সেই উদ্যোগও নেওয়া হবে। আপাতত কুমিরটি বন বিভাগের হেফাজতে থাকবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, সে জীবনটি অমূল্য। আরেকটা ঘটনা আগামীকাল ঘটবে না সেই নিশ্চয়তা কি আমরা দিতে পারি।”

সভায় উপস্থিত অন্যান্যরা বলেন, মাজারে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি। একই সঙ্গে মাজারের ঐতিহ্য রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সভায় বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহউদ্দিন, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তীব্র গরমে স্বস্তি দিবে যে ৫ পানীয়

Next Post

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

Related Posts

কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সারাদেশ

কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী
সারাদেশ

ঈদযাত্রায় ছয় দিনে ৩৭ জনের প্রাণহানি

Next Post
৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’

‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

তীব্র গরমে স্বস্তি দিবে যে ৫ পানীয়

তীব্র গরমে স্বস্তি দিবে যে ৫ পানীয়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 June 2026

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার