Friday, April 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গরমে স্বস্তি দেবে রকমারি ফ্রুট চাট

April 16, 2026
in লাইফস্টাইল
গরমে স্বস্তি দেবে রকমারি ফ্রুট চাট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
তীব্র গরমে শরীর সতেজ রাখতে এবং পানিশূন্যতা রোধে প্রতিদিনের ডায়েটে ফল রাখা জরুরি। বিশেষ করে বসন্তের এই সময়ে বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে ফলের পুষ্টিগুণ শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। তবে একঘেয়ে ফল খেতে অনেকেই পছন্দ করেন না। তাদের জন্য ফলের সঙ্গে মশলাদার ‘টুইস্ট’ যোগ করে তৈরি করা যেতে পারে সুস্বাদু ফ্রুট চাট। ছোট-বড় সবাই যা পছন্দ করবে অনায়াসেই।

গরমে শরীর ঠান্ডা রাখতে এবং স্বাদ বদলাতে বাড়িতেই তৈরি করতে পারেন এই তিন ধরনের ফ্রুট চাট-

১. মিক্সড ফ্রুট চাট

কলা, আপেল, নাশপাতি, কমলালেবু ও স্ট্রবেরি ছোট টুকরো করে কেটে একটি পাত্রে নিন। এতে গোলমরিচের গুঁড়া, চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, বিট লবণ এবং কুচি করা পুদিনা পাতা মিশিয়ে নিন। সবশেষে সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মেখে পরিবেশন করুন।

২. ঝাল-মিষ্টি আনারস চাট

আনারস ছোট টুকরা করে কেটে নিন। একটি বাটিতে আনারসের সঙ্গে পুদিনা পাতা বাটা, বিট লবণ, সামান্য চিনি, মরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিন। টক-ঝাল-মিষ্টির এই চাট জিভে জল আনতে বাধ্য।

৩. দই-ফ্রুট চাট (কোল্ড চাট)

একটি বড় পাত্রে টক দইয়ের সঙ্গে ভাজা জিরের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চাট মশলা, সামান্য লবণ ও চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে টুকরো করা আপেল, আঙুর ও আনারস মিশিয়ে দিন। ওপর থেকে বেদানার দানা ও পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিন। পরিবেশনের অন্তত আধা ঘণ্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

বিশেষ সতর্কতা

গরমের এই সময়ে রাস্তার ধারের কাটা ফল বা অস্বাস্থ্যকর শরবত এড়িয়ে চলাই ভালো। বাড়িতে তৈরি এই ফ্রুট চাটগুলো একদিকে যেমন পুষ্টি দেবে, অন্যদিকে ভাজাভুজি বা তেল-মশলাদার খাবারের বিকল্প হিসেবে শরীরকে রাখবে রোগমুক্ত।

Previous Post

আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান

Next Post

এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

Related Posts

গরমে পানিশূন্যতা রোধে পানীয়
লাইফস্টাইল

গরমে পানিশূন্যতা রোধে পানীয়

বর্ষবরণে রাজধানীতে মেলা বসছে কোথায়?
লাইফস্টাইল

বর্ষবরণে রাজধানীতে মেলা বসছে কোথায়?

দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে? চোখ ও শরীরের যত্ন নেবেন যেভাবে
লাইফস্টাইল

দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে? চোখ ও শরীরের যত্ন নেবেন যেভাবে

Next Post
এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার