Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গাজার পর লেবাননেও ফের হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের 

March 23, 2025
in আন্তর্জাতিক
গাজার পর লেবাননেও ফের হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিয়ে সপ্তাহ দুয়েক ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসকে শায়েস্তা করার নামে সম্প্রতি স্থল ও আকাশপথে হামলার তীব্রতাও বাড়িয়ে দিয়েছে দখলদার রাষ্ট্রটির সেনারা। হামলার সঙ্গে তাল মিলিয়ে বড় হচ্ছে গাজার নিরপরাধ বেসামরিক বাসিন্দাদের মৃত্যুর মিছিলও। এর মাঝেই মার্কিন মদদপুষ্ট দখলদার রাষ্ট্রটি আবার হামলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও।

হিজবুল্লাহর সঙ্গে চার মাস আগে যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নতুন এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। অপরদিকে শনিবার (২২ মার্চ) সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে পাঁচজনই শিশু। খবর আল জাজিরার।

এদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আল সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে।

এর আগে, লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে।

ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়।

এছাড়া হুথি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশুকে হত্যা করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের ওপর যতদিন পর্যন্ত আগ্রাসন চলবে ততদিন এই হামলা চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

টানা ১৫ মাস আগ্রাসনের পর মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এ চুক্তির আওতায় ৩৮ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। প্রাথমিক এ যুদ্ধবিরতির মেয়াদ শেষে দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় বিবদমান পক্ষের সঙ্গে কাতার ও মিসরের আলোচনা চলছিল। কিন্তু, স্থায়ী যুদ্ধবিরতির সেই আলোচনা ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি মিডিয়া অনুসারে, গত শুক্রবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

উদ্বোধনী ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় জয় বেঙ্গালুরুর

Next Post

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Related Posts

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরাট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস মার্কিন সিনেটে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

Next Post
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 March 2025

গাজার পর লেবাননেও ফের হত্যাযজ্ঞ শুরু ইসরায়েলের 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার