Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গুগল এআই-তে নতুন চমক, বদলে যাবে এতদিনের অভিজ্ঞতা

September 14, 2025
in বিজ্ঞান ও প্রযুক্তি
গুগল এআই-তে নতুন চমক, বদলে যাবে এতদিনের অভিজ্ঞতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোডের পরিসর আরও বাড়িয়ে দিল। সার্চ জায়ান্ট এবার ব্যবহারকারীদের জন্য দিল বড় চমক। জেমিনি ২.৫ (Gemini 2.5) এখন একসঙ্গে পাঁচটি নতুন ভাষায় উপলব্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান এবং ব্রাজিলীয় পর্তুগিজ। এতদিন কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি ভাষায় সীমাবদ্ধ থাকলেও এবার নতুন সংযোজনের ফলে আরও বেশি ব্যবহারকারী নিজেদের মাতৃভাষায় এআই-চালিত অনুসন্ধান অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই পদক্ষেপ নিঃসন্দেহে লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য বড় সুবিধা আনবে।

জেমিনি ২.৫: পারপ্লেক্সিটি ও চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী

গুগলের এই এআই মোড মূলত পারপ্লেক্সিটি (Perplexity) এবং ওপেনএআই চ্যাটজিপিটি (OpenAI ChatGPT)-র মতো টুলের প্রতিযোগী হিসেবে বাজারে এসেছে। এখানে ব্যবহৃত হচ্ছে জেমিনি ২.৫-এর একটি বিশেষ সংস্করণ, যেখানে রয়েছে বহুমাধ্যম (মাল্টিমোডাল) ও বিশ্লেষণ ক্ষমতা। অর্থাৎ, শুধুমাত্র প্রশ্নোত্তর নয়, বরং ছবি, লেখা ও তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে আরও প্রাসঙ্গিক ফলাফল ব্যবহারকারীদের সামনে হাজির করতে পারছে এআই মোড।

গুগল সার্চে প্রোডাক্ট ব্যবস্থাপনার সহ-সভাপতি হেমা বুদরাজু জানিয়েছেন, নতুন ভাষা সংযোজনের ফলে আরও বেশি মানুষ নিজেদের ভাষায় জটিল প্রশ্ন করতে পারবেন এবং ওয়েবে গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। গত আগস্ট মাসেই গুগল এআই মোডে এজেন্টিক ফিচারস (Agentic Features) চালু করেছিল। এই ফিচারের মাধ্যমে এখন রেস্তোরাঁয় টেবিল বুকিং, স্থানীয় পরিষেবা অ্যাপয়েন্টমেন্ট করা কিংবা অনুষ্ঠান টিকিট বুকিং করা সম্ভব হচ্ছে। বর্তমানে এই আপডেট কেবলমাত্র গুগল এআই আল্ট্রা (Ultra) গ্রাহকদের জন্য যুক্তরাষ্ট্রে উপলব্ধ। এই সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ২৪৯.৯৯ মার্কিন ডলার (প্রায় ২২ হাজার টাকা)।

এআই সার্চ হতে পারে মূল অভিজ্ঞতা

এখন পর্যন্ত এআই মোড সার্চ ফলাফলের পাতায় একটি আলাদা ট্যাব বা অনুসন্ধান বারে বোতামের মাধ্যমে পাওয়া যাচ্ছিল। তবে সম্প্রতি গুগল ডিপমাইন্ডের গ্রুপ প্রোডাক্ট ব্যবস্থাপক লগান কিলপ্যাট্রিক ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে গুগল এই এআই-চালিত অনুসন্ধান অভিজ্ঞতাকে মূল (ডিফল্ট) করে দিতে পারে। অর্থাৎ, ব্যবহারকারীরা আলাদা ট্যাব না খুলেই সরাসরি এআই-চালিত উত্তর পেতে পারেন। এটি নিঃসন্দেহে অনুসন্ধানের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

যদিও গুগলের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে, তবু সমালোচনাও কম হচ্ছে না। অনেকের মতে, এআই সার্চ (জেমিনি ২.৫) ফিচারের কারণে ওয়েবসাইটে ক্লিক সংখ্যা কমে যাচ্ছে। ফলে কনটেন্ট নির্মাতারা ক্ষতির মুখে পড়তে পারেন। তবে গুগল গত মাসে এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তাদের এআই আপডেট ওয়েব ট্রাফিক কমাচ্ছে না।

Tags: এতদিনের অভিজ্ঞতাগুগল এআই-তে নতুন চমকবদলে যাবে
Previous Post

আপনাকে সবার প্রিয় করে তুলবে যেসব অভ্যাস

Next Post

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

Related Posts

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ
বিজ্ঞান ও প্রযুক্তি

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক
বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
বিজ্ঞান ও প্রযুক্তি

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

Next Post
বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

যে সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

যে সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

৩০ নভেম্বর থেকে যে ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে নতুন নির্দেশনা

বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি

বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার