Sunday, October 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘গুরুতর’ অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

October 17, 2026
in রাজনীতি
‘গুরুতর’ অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর সঙ্গে নিজের আদর্শিক মতপার্থক্যের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে দলের আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রটি প্রকাশ করেন তিনি।

পদত্যাগপত্রে আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে দলের নির্বাচনি ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে হতাশ হয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি ও রাজনৈতিক জোটের ফলে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামায়াতের আদর্শের বিস্তার ঘটছে। এ কারণে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত প্রশ্নে দলের অনেক প্রতিষ্ঠাকালীন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় নেতৃত্বও এনসিপি ছেড়েছেন বলে দাবি করেন তিনি।

আব্দুর রহমান আরও বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট ও আদর্শিক অবস্থান এক হবে না এমন ধারণা থেকেই তিনি এতদিন দলের সঙ্গে ছিলেন। কিন্তু দিন দিন দুই পক্ষের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান একাকার হয়ে যাচ্ছে। একজন কর্মী হিসেবে এটি তার মৌলিক আদর্শ ও চেতনার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি।

পদত্যাগপত্রে সহকর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আব্দুর রহমান। তিনি উল্লেখ করেন, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ওই পোস্টের পর সহকর্মীদের কেউ কেউ তাকে ‘মুজিববাদী’ ট্যাগ দেন। এতে তার মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এবং সহকর্মীদের প্রতি তার মধ্যে অস্বস্তিকর মনোভাব তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক স্বাধীনতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের বর্তমান রাজনৈতিক অবস্থান তার সেই প্রত্যাশার সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায়, তিনি দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এনসিপি ঐতিহাসিক ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন আব্দুর রহমান।

আব্দুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছিলেন, তবে সবশেষ জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে দেশের বাইরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭

Next Post

ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

Related Posts

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজনীতি

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন
রাজনীতি

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক
রাজনীতি

সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক

Next Post
ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

জিনজিরায় ৩২ দলের ডে-নাইট মিনি ফুটবল লিগের উদ্বোধন

মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ

মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 October 2026

‘গুরুতর’ অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার