নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা গ্রেফতার। রাত সাড়ে ৮টার দিকে এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন এক ব্যবসায়ী।









Discussion about this post