Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চপিং বোর্ড পরিষ্কার রাখার সহজ উপায়

January 6, 2026
in লাইফস্টাইল
চপিং বোর্ড পরিষ্কার রাখার সহজ উপায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
ফল, শাক-সবজি বা মাংস কাটার জন্য আমরা প্রতিদিন চপিং বোর্ড ব্যবহার করি। বাজারে প্লাস্টিক, ফাইবার বা কাঠের চপিং বোর্ড সহজলভ্য। কিন্তু এগুলো ঠিকমতো পরিষ্কার না করলে জীবাণু, দুর্গন্ধ বা ক্ষতিকর ব্যাকটেরিয়া জমতে পারে। তাই চপিং বোর্ড শুধু সাবান পানি দিয়ে ধোয়া নয়, পরিষ্কার করার জন্য কিছু নিয়ম মানাও জরুরি।

আসুন জেনে নেওয়া যাক চপিং বোর্ড পরিষ্কারের নিয়ম-

১. প্রতিবার ব্যবহার শেষে ধুয়ে নিন
ফল বা শাক-সবজি কাটার পর সাধারণ পানি দিয়ে চপিং বোর্ড ধুয়ে ফেলুন। এরপর সাবান ব্যবহার করে স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। ধোয়ার পরে পরিষ্কার কাপড় দিয়ে চপিং বোর্ড মুছে রাখুন।

২. মাছ ও মাংস কাটার পর বিশেষ যত্ন
মাছ বা মাংস কাটার পর কাঠের চপিং বোর্ডে ময়লা, জীবাণু ও দুর্গন্ধ জমতে পারে। তাই হালকা লবণ বা বেকিং সোডা নিয়ে স্পঞ্জ দিয়ে বোর্ডটি ভালোভাবে ঘষুন। এতে ময়লা ও দুর্গন্ধ দূর হয়। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

প্লাস্টিক ও ফাইবার চপিং বোর্ডে ব্যাকটেরিয়া দ্রুত জমে। ব্যবহার শেষে এক চামচ বেকিং সোডা বা হালকা লবণ দিয়ে স্পঞ্জ দিয়ে ঘষুন। বোর্ড খুব নোংরা হলে হালকা গরম পানিতে ২-৩ মিনিট ভিজিয়ে নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় বা হাওয়ায় শুকিয়ে সংরক্ষণ করুন।

৩. চপিং বোর্ড পরিবর্তন করা
চপিং বোর্ড দুই-তিন বছরের ব্যবধান পর পর বদলানো উচিত। কাঠের চপিং বোর্ডে নারিকেল তেল মাখিয়ে রাখুন, এতে কাঠ ফেটে যাবে না এবং ব্যবহার দীর্ঘস্থায়ী হবে।

৪. ভেজা রাখার অভ্যাস বাদ দেওয়া
বহু মানুষ ব্যবহার শেষে চপিং বোর্ড ভেজা অবস্থায় রাখেন। এতে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। পরিষ্কার করার পর চপিং বোর্ড শুকনো কাপড় দিয়ে মুছে বা শুকিয়ে সংরক্ষণ করুন।

৫. আলাদা বোর্ড ব্যবহার করা
কাঁচা মাংস, মাছ, শাক-সবজি এবং ফলের জন্য আলাদা বোর্ড ব্যবহার করুন। এতে ক্রস-কনটামিনেশন (এক ধরনের খাবার থেকে অন্য ধরনের খাবারে জীবাণু সংক্রমণ) এড়ানো যায়।

টিপস:
প্লাস্টিক/ফাইবার বোর্ডে রঙিন দাগ থাকলে লেবুর রস বা হালকা ভিনেগার ব্যবহার করে ঘষে পরিষ্কার করা যায়।
খুব তেলমাখা বা চটচটে বোর্ডে গরম পানি ব্যবহার করলে ধোয়া সহজ হয়।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, ফুড কনসালটিং সার্ভিস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

Next Post

৫০ জনকে চাকরি দেবে যমুনা গ্রুপ

Related Posts

স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
লাইফস্টাইল

স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
লাইফস্টাইল

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল
লাইফস্টাইল

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

Next Post
৫০ জনকে চাকরি দেবে যমুনা গ্রুপ

৫০ জনকে চাকরি দেবে যমুনা গ্রুপ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অ্যাটর্নি জেনারেলকে হুমকি

অ্যাটর্নি জেনারেলকে হুমকি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 January 2026

চপিং বোর্ড পরিষ্কার রাখার সহজ উপায়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার