Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চরকিতে ‘প্রিয় সত্যজিৎ’

May 3, 2025
in বিনোদন
চরকিতে ‘প্রিয় সত্যজিৎ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূন রহমান নির্মিত সিনেমা ’প্রিয় সত্যজিৎ’। ট্রিবিউট ফিল্মটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, পেয়েছে পুরস্কার।
‎
‎সত্যজিৎ রায়, উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর। তরুণরা তার সিনেমা দেখে নির্মাতা হবার স্বপ্ন দেখেন। সত্যজিৎকে স্মরণ করতেই ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
‎
‎নির্মাতার ভাষায়,”এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের ‘লাভ-লেটার টু সিনেমা’। শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক ‘প্রিয় সত্যজিৎ’ এইটুকু প্রত্যাশা।”
‎
‎চরকির সাবস্ক্রাইবাররা সিনেমাটি দেখতে পারবেন নিয়মিত নিয়মেই। আর যারা সাবস্ক্রাইবার নন, তারা ৩৫ টাকা দিয়ে দেখে নিতে পারবেন সিনেমাটি। এজন্য তাদের চরকি অ্যাপটি ফোন বা পিসিতে ইন্সটল করে লগ–ইন করতে হবে ফোন নম্বর বা ই–মেইল অ্যাড্রেস দিয়ে। ‘বাই টিকেট’ অপশনের ভেতরে বা হোম পেজে থাকা ’প্রিয় সত্যজিৎ’ সিনেমাটিতে ক্লিক করলেই চলে আসবে পেমেন্ট অপশন। পছন্দের পদ্ধতিতে টাকা জমা দিয়ে দেখে নেয়া যাবে সিনেমাটি। একই পদ্ধতিতে ভারতের দর্শকরা ৩৫ রুপিতে এবং বাংলাদেশ–ভারত ছাড়া অন্য দেশের দর্শকরা ১ দশমিক ৯৯ ডলারে দেখতে পারবেন সিনেমাটি।
‎
‎চরকির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ফয়সাল রহমান বলেন, ” ‘প্রিয় সত্যজিৎ’ চরকিতে এক্সক্লুসিভলি মুক্তি পেয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে নির্মিত চলচ্চিত্রটি যেন সবার দেখার সুযোগ থাকে সেজন্য আমরা সিনেমাটি ট্র্যানজেকশনাল ভিডিও অন ডিমান্ড বা টিভিওডি পদ্ধতিতে মুক্তি দিয়েছি। এই অপশনে আরও ৩টি কনটেন্ট রয়েছে। আশা করছি ধীরে ধীরে এ তালিকা দীর্ঘ হবে।’
‎
‎’প্রিয় সত্যজিৎ’–এর কাহিনী ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।
‎
‎নিজস্ব অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে প্রসূন আগে জানিয়েছিলেন, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনে নেটফ্লিক্সে সিরিজ, কলকাতায় সিনেমা হলেও বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই নিজ উদ্যোগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা করেন প্রসূন রহমান।
‎
‎চরকিতে মুক্তি প্রসঙ্গে প্রসূন বলেন, “সিনেমাটি যেন অনেক দর্শকের কাছে পৌঁছায়, সেজন্যই ’প্রিয় সত্যজিৎ’ চরকিতে মুক্তি দেয়া। আমি সিনেমাটি নির্মাণের সময় থেকে বলেছি, এটি কোনো বাণিজ্যিক সিনেমা নয়, বা তেমন উদ্দেশে নির্মাণ করছি না। এখনও তাই বলছি। সত্যজিৎ যেমন অসংখ্য তরুণদের স্বপ্ন দেখিয়েছেন, তেমন এ সিনেমাটিও তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে বলে আশা করছি।”
‎
‎সত্যজিৎ রায়ের পৈতৃকভিটা ছিল কিশোরগঞ্জে। সেখানকার মসূয়া’য় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধূরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটির শুটিং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচাবে যেসব খাবার

Next Post

শরীরের নীরব শত্রু লবণ

Related Posts

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক
বিনোদন

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল
বিনোদন

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা
বিনোদন

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

Next Post
শরীরের নীরব শত্রু লবণ

শরীরের নীরব শত্রু লবণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 May 2025

চরকিতে 'প্রিয় সত্যজিৎ'

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার