Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, দুই জেলায় গ্রেপ্তার ৭২

November 29, 2025
in সারাদেশ
চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, দুই জেলায় গ্রেপ্তার ৭২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী অঞ্চলজুড়ে অপরাধ দমনে বিশেষ অভিযান চলছে পুলিশের, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। বিশেষ এ অভিযানের তৃতীয় ধাপে এবার দুই জেলা থেকে ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুসারে, গত ৯ নভেম্বর থেকে শুরু হয় বিশেষ এ অভিযান। প্রথম ধাপে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হয়। পরে ২১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালানো হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী এবং নাটোরের নলডাঙ্গা ও সিংড়াসহ বিভিন্ন উপজেলায় বিস্তৃত করা হয় এ অভিযান।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এবার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুই জন সর্বহারা গোষ্ঠীর সদস্য, একজন ডাকাতদলের সদস্য, অস্ত্রধারীর সহযোগী ও নিয়মিত মামলার আসামি ২০ জন, মাদক মামলার চার জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৩ জনসহ সন্দেহভাজন হিসেবে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আটটি মামলায় বিচারাধীন নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের ডাকাতদলের সদস্য শহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে অভিযানে। তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ।

অভিযানের সার্বিক তদারকি করেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মাঠ পর্যায়ে অংশ নেন রাজশাহী রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি), নাটোর ও পাবনার এসপি, সার্কেল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ওসিরা। জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রিজার্ভ ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশ নেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

Next Post

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আইরিশরা

Related Posts

রামুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সারাদেশ

রামুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে পাহাড়ধসে মৃত বেড়ে ৯
সারাদেশ

কক্সবাজারে পাহাড়ধসে মৃত বেড়ে ৯

Next Post
দ্বিতীয় ম্যাচেও টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আইরিশরা

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আইরিশরা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, চলছে প্রস্তুতি: ইসি মাছউদ

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, চলছে প্রস্তুতি: ইসি মাছউদ

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 November 2025

চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, দুই জেলায় গ্রেপ্তার ৭২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার