Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চলতি মাসেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্ট্রেশন

October 8, 2024
in অন্যান্য
চলতি মাসেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্ট্রেশন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চলতি অক্টোবর মাসের মাঝামাঝিতেই চালু হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনটি। এ সপ্তাহেই মিরপুর-১০ মেট্রো স্টেশনের প্রস্তুতির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমে এমন তথ্য জানান।

আবদুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশনটি সীমিত পরিসরে চালু হয়েছে। মিরপুর ১০ নম্বর স্টেশন চালুর কাজও শেষের দিকে। ১০ অক্টোবর প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু হতে পারে। আর চলতি মাসেই পুরোদমে স্টেশনটি চালু হতে পারে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিজয় সরণি ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। এবং ডিএমটিসিএলের ট্রেনিং ইনস্টিটিউট থেকেও কিছু যন্ত্রপাতি আনা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব মিরপুর-১০ স্টেশন পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয়েছিল এবং আবার বিদেশ থেকে এনে সেগুলো প্রতিস্থাপন করা দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। সময় বাঁচাতে মেট্রো স্টেশনের অফিসের জানালার জন্য গ্লাস আমদানি না করে স্থানীয় গ্লাস ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, অক্টোবরের মাঝামাঝি মিরপুর-১০ স্টেশনটি চালুর পরিকল্পনা রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনটি চালুর চেষ্টা করছি। শিগগিরই স্টেশনটির প্রস্তুতির বিষয়ে পরীক্ষা করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সবকিছু জানানোর পর আমিই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে, বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। তবে, মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাবেক এমপি আবদুল্লাহর বিরুদ্ধে মামলা, ব্যাংক হিসাব স্থগিত

Next Post

ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য উপদেষ্টা

Related Posts

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস 
অন্যান্য

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 
অন্যান্য

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি
অন্যান্য

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Next Post
ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য উপদেষ্টা

ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 October 2024

চলতি মাসেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্ট্রেশন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার