চাকরি ডেস্ক
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ক্যাবল সেলস কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক ৬০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ক্যাবল সেলস কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ক্যাবলের ধরন, স্পেসিফিকেশন এবং এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৬০,০০০-১,০০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৬










Discussion about this post