Monday, July 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

July 27, 2026
in সারাদেশ
চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “এই অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ চট্টগ্রামে কর্মসংস্থান ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
সোমবার (২৭ জুলাই) আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে লক্ষ্য নিয়েছে, এ প্রকল্প সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে দেশের জন্য নির্ধারিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নেও এ অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি জানান, বর্তমানে প্রকল্পটিতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে, অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট সব বিনিয়োগ মিলিয়ে এর পরিমাণ শেষ পর্যন্ত এক বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে সরকার আশা করছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই অর্থনৈতিক অঞ্চলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুধু শিল্পকারখানা নয়, এর প্রভাবে আবাসন, পরিবহন, লজিস্টিকস, সাপ্লাই চেইন, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।”

“প্রকল্পটির সুফল আনোয়ারার গণ্ডি পেরিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এ অঞ্চলের শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে”, বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাগরে গভীর নিম্নচাপ: ভারী বৃষ্টির আভাস

Related Posts

এলএনজি সরবরাহ কমায় গ্যাস সংকট, সংকট আরও দুই সপ্তাহ
বিদ্যুৎ জ্বালানি

এলএনজি সরবরাহ কমায় গ্যাস সংকট, সংকট আরও দুই সপ্তাহ

‘মানবিকতা ও সচেতনতা সমাজকে পরিবর্তন করতে পারে’
সারাদেশ

‘মানবিকতা ও সচেতনতা সমাজকে পরিবর্তন করতে পারে’

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, আহত ২
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, আহত ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

সাগরে গভীর নিম্নচাপ: ভারী বৃষ্টির আভাস

সাগরে গভীর নিম্নচাপ: ভারী বৃষ্টির আভাস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 July 2026

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার