Wednesday, March 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা

March 4, 2026
in খেলা
চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা
পুরুষদের কাছে যেটি স্বপ্ন, সেটি পূরণ করে দেখিয়েছে বাংলার মেয়েরা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশের নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলার মেয়েরা। ম্যাচের ফলাফলে হারলেও মাঠের খেলায় অন্য বার্তা দিয়েছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয় বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে দারুণ এক চমক দেন হেড কোচ পিটার বাটলার। নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমাকে বসিয়ে মূল একাদশে সুযোগ করে দেন মিলি আক্তারকে। শুরুর একাদশে সুযোগ হয়নি তহুরা খাতুনেরও। এরপরও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে বাটলার শিষ্যরা। ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণার দারুণ এক শট ছড়ায় মুগ্ধতা। এর ঠিক ৮ মিনিট পর বাংলাদেশের জালে চীন বল পাঠালেও ভিএআরে তা বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের শেষদিকে ওলট-পালট হয়ে যায় লাল-সবুজদের রণকৌশল। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে ডেডলক ভাঙেন ওয়াং শুয়াং। খানিক বাদেই ডিফেন্ডারদের ভুলে ২-০ গোলের লিড নেয় চীন।

দ্বিতীয়ার্ধেও সমানতালে আক্রমণ শাণাতে থাকে এশিয়ার পরাশক্তিরা। তবে গোলরক্ষক মিলি’র দৃঢ়তায় প্রতিহত সকল পরিকল্পনা। মাঝমাঠে বল নিয়ন্ত্রণে মনিকাও দেখান ঝলক। খেলার শেষদিকে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় আনিকা সিদ্দিকীর। নাকে চোট পাওয়ায় হালিমার পরিবর্তে ম্যাচের ৮৬ মিনিটে এই সুইডেন প্রবাসী ফুটবলারকে মাঠে নামান কোচ বাটলার।

৯০ মিনিটের লড়াইয়ে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আর গোলের সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। ফিফা র‍্যাংকিংয়ে ১৭ নম্বরে থাকা চীনের সাথে ১১২ নম্বরে থাকা আফঈদা-ঋতুপর্ণারা লড়াই করেছে সমান তালে। তাই তো ২-০ গোলে হারের চেয়ে পুরো দলের লড়াকু মানসিকতা বার্তা দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার।

Previous Post

মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হচ্ছে মার্কিন দূতাবাস

Next Post

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

Related Posts

ইতিহাস গড়তে এশিয়ান কাপের মঞ্চে নামছে বাংলাদেশ
খেলা

ইতিহাস গড়তে এশিয়ান কাপের মঞ্চে নামছে বাংলাদেশ

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
খেলা

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের
খেলা

আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের

Next Post
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

ঈদ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

আইএফআইসি ব্যাংকে চাকরি

আইএফআইসি ব্যাংকে চাকরি

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার