Sunday, August 23, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

April 16, 2026
in রাজনীতি
চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে প্রতিনিধি দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, চায়না নর্দান এয়ারলাইনসের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধি দলটি রওনা করেছে। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ ছাড়া, আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লি উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন।

সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ইসমাঈল জবিউল্লাহর নেতৃত্ব বুধবার চীনের উদ্দেশে রওনা করা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবী নাজনীন, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য (এমপি) সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান

Next Post

‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে’

Related Posts

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী
রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
রাজনীতি

নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
রাজনীতি

প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

Next Post
‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে’

'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘চাঁদাবাজ-মাদককারবারিদের বিরুদ্ধে কড়া নির্দেশ, পুলিশ জড়িত থাকলেও ব্যবস্থা’

‘চাঁদাবাজ-মাদককারবারিদের বিরুদ্ধে কড়া নির্দেশ, পুলিশ জড়িত থাকলেও ব্যবস্থা’

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 April 2026

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার