Tuesday, October 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছবি তোলা ছাড়াও যেসব কাজে লাগাতে পারেন ফোনের ক্যামেরা

January 26, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি তোলা ছাড়াও যেসব কাজে লাগাতে পারেন ফোনের ক্যামেরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক
ক্যামেরা বলতেই আমাদের মাথায় প্রথমে যে দু’টি কাজের কথা আসে, তা হলো ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা। আর এই কারণেই অনেকেই ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনতে আগ্রহী হন। তবে বাস্তবে স্মার্টফোনের ক্যামেরার ব্যবহার শুধু ছবি বা ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আছে, যেখানে ফোনের ক্যামেরা হয়ে উঠতে পারে ভীষণ কার্যকর একটি হাতিয়ার।

ধরুন, হঠাৎ করে টিভি বা এসির রিমোট কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন অনেকেই বুঝতে পারেন না সমস্যাটা ব্যাটারিতে, নাকি রিমোটই নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে ফোনের ক্যামেরা সহজ সমাধান দিতে পারে। রিমোটটি ফোনের ক্যামেরার সামনে ধরে যেকোনো বোতাম চাপুন। এরপর ক্যামেরার স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। যদি রিমোটের আইআর ব্লাস্টার থেকে নীল বা বেগুনি আলো দেখা যায়, তাহলে বুঝবেন রিমোট ঠিক আছে এবং সম্ভবত ব্যাটারির সমস্যা। আর যদি কোনো আলো দেখা না যায়, তাহলে ধরে নিতে হবে ব্যাটারি বদলানোর প্রয়োজন আছে বা রিমোটটি নষ্ট হয়ে গেছে।

স্মার্টফোন ক্যামেরার আরেকটি দারুণ ব্যবহার হলো খুব ছোট লেখা বা সূক্ষ্ম জিনিস স্পষ্টভাবে দেখা। আধুনিক স্মার্টফোন ক্যামেরায় শক্তিশালী জুম ও উন্নত অটোফোকাস থাকায় এটি কার্যত একটি ম্যাগনিফাইং গ্লাসের মতোই কাজ করে। কোনো ওষুধের প্যাকেট, ইলেকট্রনিক যন্ত্রাংশ বা ছোট অক্ষরে লেখা তথ্য পড়তে হলে ক্যামেরা দিয়ে জুম ইন করলেই লেখা অনেক পরিষ্কারভাবে দেখা যায়। প্রয়োজনে ফ্ল্যাশ অন করলে দৃশ্য আরও স্পষ্ট হয়।

অনেক সময় হঠাৎ করে কোনো জিনিসের মাপ নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু কাছে স্কেল বা মাপার যন্ত্র থাকে না। এমন অবস্থায় ফোনের ক্যামেরা বড় সহায় হয়ে উঠতে পারে। আইফোন ব্যবহারকারীরা বিল্ট-ইন ম্যাসিওর অ্যাপ ব্যবহার করে সহজেই দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও প্লে স্টোরে এ ধরনের বহু অ্যাপ রয়েছে, যেগুলোর সাহায্যে ক্যামেরা ব্যবহার করেই বিভিন্ন জিনিসের আনুমানিক মাপ নেওয়া সম্ভব।

ভ্রমণের সময় কিংবা ভিন্ন ভাষাভাষী কোনো এলাকায় গেলে ভাষার সমস্যা প্রায়ই ভোগায়। রেস্তোরাঁর মেনু, সাইনবোর্ড বা কোনো নির্দেশনা বোঝা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানও দিতে পারে ফোনের ক্যামেরা। গুগল ট্রান্সলেট-এর মতো অ্যাপ ব্যবহার করলে ক্যামেরা দিয়ে অন্য ভাষায় লেখা লেখা স্ক্যান করলেই তা রিয়েল-টাইমে নিজের ভাষায় অনুবাদ হয়ে যায়। ফলে অচেনা ভাষার বাধাও আর বড় সমস্যা থাকে না।

অনেক সময় আমাদের আশপাশের কোনো জিনিস সম্পর্কে জানার কৌতূহল হয় কোনো সুন্দর জুতো, পোশাক, ঘড়ি কিংবা কোনো অচেনা বস্তু। এমন ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে খোঁজাখুঁজি না করে ফোনের ক্যামেরাই দিতে পারে সহজ সমাধান। গুগল লেন্স ব্যবহার করে কোনো জিনিসের ছবি তুললেই সেটি অনলাইনে সার্চ করে সংশ্লিষ্ট তথ্য দেখিয়ে দেয়। কোথায় পাওয়া যাবে, কী দাম, কিংবা সেটি আসলে কী সব তথ্যই মুহূর্তের মধ্যে জানা যায়।

এছাড়া গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজপত্র স্ক্যান করার কাজেও ফোনের ক্যামেরা অত্যন্ত কার্যকর। আলাদা স্ক্যানার না থাকলেও এখন বেশিরভাগ স্মার্টফোনেই ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা রয়েছে। ক্যামেরা দিয়ে কাগজের ছবি তুলে সেটিকে পিডিএফ বা স্ক্যান কপিতে রূপান্তর করে সহজেই ই-মেইল বা মেসেজে পাঠানো যায়। ফলে অফিসের কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজনে, স্ক্যানার না থাকলেও কোনো সমস্যা হয় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

Next Post

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

Related Posts

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১
বিজ্ঞান ও প্রযুক্তি

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

এআই দিয়ে যারা ৮০’র দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন তাদের তথ্য ফাঁস!
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে যারা ৮০’র দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন তাদের তথ্য ফাঁস!

Next Post
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি

দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের

১৭ অক্টোবর পর্যন্ত সৌদির দাম্মামেরও বিমানের সব ফ্লাইট স্থগিত

১৭ অক্টোবর পর্যন্ত সৌদির দাম্মামেরও বিমানের সব ফ্লাইট স্থগিত

জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি চ্যাম্পিয়ন ঢাকার পালোয়ান দল

জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি চ্যাম্পিয়ন ঢাকার পালোয়ান দল

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 January 2026

ছবি তোলা ছাড়াও যেসব কাজে লাগাতে পারেন ফোনের ক্যামেরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার