Saturday, May 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছাড়পোকা মারতে গ্যাস ট্যাবলেট, কামরাঙ্গীরচরে দুজনের মৃত্যু

January 5, 2025
in জাতীয়
ছাড়পোকা মারতে গ্যাস ট্যাবলেট, কামরাঙ্গীরচরে দুজনের মৃত্যু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরের এক কারখানায় ছাড়পোকা মারার জন্য ‘ওষুধ’ দেওয়ার পর সেখান থেকে দুই কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে তারা কারখানার একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। শনিবার দুপুরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

দুজনের মধ্যে মো. মোহনের বয়স ১২ বছর আর আবু বক্কর সিদ্দিক নাঈমের বয়স ২১ বছর। তারা দুজনেই রেক্সিনের হাতব্যাগ তৈরির ওই কারখানায় কাজ করতেন।

কামরাঙ্গীচর থানার এসআই মো. মুসা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার দুপুরে কামরাঙ্গীচর কয়লাঘাট এলাকার শহিদুল্লাহর বাড়ি সাধন ভিলার নিচ তলা কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার মধ্যরাতে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই মুসা বলেন, গত ৩ জানুয়ারি রাতে ওই কারখানায় ছাড়পোকা মারার জন্য ঘরের ভেতর গ্যাস ট্যাবলেট (এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট) দেওয়া হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে কারখানার দুই শ্রমিক ওই ঘরে ঘুমিয়ে পড়ে।

পরদিন দুপুর ১টার দিকে নাঈমের আত্মীয় রিয়াজ তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে ঢুকে তোশকের ওপর দুজনের নিথর দেহ পান।

এসআই মুসা বলেন, “ছাড়পোকা তাড়ানোর ওষুধের গ্যাসে না অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।”

নাঈম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরের ওজিউল্লাহর ছেলে। আর মোহন একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

এর আগে ২০২৩ সালের ৪ জুন রাজধানীর বসুন্ধরা আাবাসিক এলাকার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে পোকামাকড় মারার জন্য গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হলে ওই ব্যবসায়ীর ৯ ও ১৫ বছর বয়সী দুই সন্তানের মৃত্যু হয়।

তখন পুলিশ জানায়, গৃহকর্তা বাসার পোকামাকড় মারার জন্য ‘ডিসিএস অরগানাইজেশন লিমিটেড’ নামে একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। ওই কোম্পানির কর্মীরা এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন, যেটা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের বিষক্রিয়াতেই দুই শিশুর মৃত্যু হয়।

বাংলাদেশের কৃষি গুদামে পোকামাকড় ও ইদুর নিধনে এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেটের ব্যবহার রয়েছে। দামে সস্তা এই ট্যাবলেট বসতবাড়িতে ব্যবহার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

Previous Post

প্রবীর মিত্রের অবস্থার অবনতি, আইসিইউতে স্থানান্তর

Next Post

৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

Related Posts

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
জাতীয়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

‘যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না’
জাতীয়

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী
জাতীয়

শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

Next Post
৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস

প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

আরও বাড়ল সোনার দাম

দাম কমার কয়েক ঘণ্টা পরই আবার বাড়ল সোনার দাম

জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার