Saturday, May 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত যাচ্ছে ডিবিতে

May 18, 2025
in জাতীয়
ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত যাচ্ছে ডিবিতে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হচ্ছে।

রোববার (১৮ মে) সচিবালয়ে সাম্য হত্যা নিয়ে ঢাবির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের আশ্বাস দিয়েছেন তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের।

উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাম্যর বন্ধু এস এম নাহিয়ান ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান।

নাহিয়ান ইসলাম বলেন, আপনারা জানেন এরই মধ্যে আমরা ৪৮ ঘণ্টার একটি আলটিমেটাম দিয়েছিলাম শাহবাগ থানার প্রতি। আমরা প্রত্যাশা করেছিলাম যে আশানুরূপ অগ্রগতি দেখবো। কিছু অগ্রগতি ছিল, কিন্তু সেটা পুরোপুরি আশানুরূপ নয়।

তিনি বলেন, পাঁচ দিন হয়ে গেছে, সাম্য হত্যার মূল হোতা ও পুরো গ্রুপটিকে এখনো ধরা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন ডিবিতে তদন্তটা স্থানান্তর করা হবে। এ ছাড়া আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার করা হবে। আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি এখনো পুরোপুরি না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান ইসলাম আরও বলেন, আমরা তখনই পুরোপুরি আশ্বস্ত হবো যখন আমাদের চোখের সামনে ১০ থেকে ১২ জন যাদের ধারণা করা হচ্ছে মূল সন্দেহভাজন যিনি ছুরিকাঘাত করেছেন তাকে যখন থানায় দেখবো। তিনি যখন বিচারাধীন হবেন তখনই আমরা পুরোপুরি আশ্বস্ত হবো।

তিনি বলেন, আমাদের পরবর্তী কার্যক্রম যা হবে সেটা আমরা ক্যাম্পাস থেকে নির্ধারণ করে জানাবো। আপাতত আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যে অগ্রগতি ও সদিচ্ছা দেখতে পাচ্ছি সেটা থেকে আমরা প্রত্যাশা করতে পারি সাম্যর খুনিরা ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হবে এবং বিচারের আওতায় আসবে।

আমরা একটা দাবি নিয়ে এসেছি তা হলো সাম্যর খুনিদের যথাযথ বিচার। এ সম্পর্কে যেটা আমাদের করা প্রয়োজন কিংবা না করা প্রয়োজন আমরা সেভাবেই আগাবো।

নাহিয়ান ইসলাম বলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই। সে ক্ষেত্রে আমরা বাকিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব, আমরা কঠোরতর হব কি না। নাকি আমরা তাদের এ অগ্রগতি ভিত্তিতে সুযোগ দেব ৬ দিনের রিমান্ডের যে বিষয়টি আছে সেটা অনুযায়ী আগানোর পরে আমরা সিদ্ধান্ত নেব এটা আমাদের করা উচিত কি উচিত না আমরা কঠোর হবে কি হবো না।

আপনারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে সরে যাচ্ছেন কি না? এ বিষয়ে তিনি বলেন, আলটিমেটাম থেকে সরে যাওয়া না, আলটিমেটাম ছিল যে আমরা যাতে দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি দেখতে পারি। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, ডিবিতে তদন্তটা স্থানান্তর হচ্ছে। আমরা আশাবাদী যে এটা থেকে ইতিবাচক ফলাফল কয়েক দিনের মধ্যেই দেখতে পাবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকায় মিছিলের চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী আটক

Next Post

অবশেষে সাত কলেজে অন্তর্বর্তী ‘প্রশাসক’ নিয়োগ

Related Posts

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জাতীয়

জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

Next Post
অবশেষে সাত কলেজে অন্তর্বর্তী ‘প্রশাসক’ নিয়োগ

অবশেষে সাত কলেজে অন্তর্বর্তী ‘প্রশাসক’ নিয়োগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরও বাড়ল সোনার দাম

সোনার ভরি আজ ২ লাখ ৩৮ হাজার টাকা

হজের আনুষ্ঠানিকতা শেষ , ফিরতি ফ্লাইট শুরু

হজের আনুষ্ঠানিকতা শেষ , ফিরতি ফ্লাইট শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত

ঈদে ঘুরার জন্য ঢাকার ১০টি দর্শনীয় স্থান

ঈদে ঘুরার জন্য ঢাকার ১০টি দর্শনীয় স্থান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 May 2025

ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত যাচ্ছে ডিবিতে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার