Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

March 27, 2025
in জাতীয়
জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। রোহিঙ্গাদের কারণে সামাজিক ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।’ এসময় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কারকাজ করা হচ্ছে।

এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের সভ্যতা হুমকির মুখে। জলবায়ুর এই প্রভাব রোখে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

গাজায় যা হচ্ছে তা শুধু মুসলিম বা আরব বিশ্বের নয়, এটি মানবতার বিষয় বলেও মন্তব্য করেন ড. ইউনূস।

এদিকে, স্থানীয় সময় দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দেশটির খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ। এ ছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীও সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সাথে।

অধ্যাপক ইউনূস বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টাসহ তাঁর সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ২৯ মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

সফরে প্রধান উপদেষ্টা চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন। যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ এবং হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়।

আগামী ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পবিত্র লাইলাতুল কদর আজ

Next Post

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

Related Posts

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন
জাতীয়

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী
জাতীয়

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি
জাতীয়

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি

Next Post
ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 March 2025

জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার