Sunday, May 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, ‘শাটডাউন’ চলবে বুধবার পর্যন্ত

January 13, 2025
in শিক্ষা
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, ‘শাটডাউন’ চলবে বুধবার পর্যন্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
তিন দফা দাবি নিয়ে করা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। প্রায় ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় দাবি মেনে নিতে সম্মত হওয়ায় সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর সচিবালয়ের সামনে থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে সচিবালের সামনের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত
অনশনরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব সাংবাদিকদের বলেন, বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এছাড়া, অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।

শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে।

সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ছাড়াও প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, আবাসন সমস্যা নিরসন নিয়ে আলোচনা হবে বলে নোটিশে জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে গতকাল সকাল থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করেন তারা।

পরে শিক্ষার্থীরা বিকেলে সচিবালয়ে যান এবং সেখানে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যেতে থাকেন।

রাকিব বলেন, যদিও আমরা অনশন প্রত্যাহার করেছি, তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

অপর দুটি দাবি হলো— শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post

নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল

Related Posts

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা

ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল

২৪ মে থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা

২৪ মে থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
শিক্ষা

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

Next Post
নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল

নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাত জেলায় বজ্রবৃষ্টি, পাঁচ বিভাগে থাকবে গরমের দাপট

সাত জেলায় বজ্রবৃষ্টি, পাঁচ বিভাগে থাকবে গরমের দাপট

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগে যে ব্যাখ্যা দিলেন আসিফ-হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগে যে ব্যাখ্যা দিলেন আসিফ-হাসনাত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 January 2025

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, ‘শাটডাউন’ চলবে বুধবার পর্যন্ত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার