Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জমে উঠেছে বাবুরহাট

March 14, 2026
in অন্যান্য, সারাদেশ
জমে উঠেছে বাবুরহাট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নরসিংদী প্রতিনিধি
ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে বাহারি ডিজাইনের দেশীয় কাপড়ের বেচাকেনা জমে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীদের আগমনে বাজার এখন ক্রেতা–বিক্রেতার ভিড়ে সরগরম। এতে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।

দেশীয় কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার ‘প্রাচ্যের ম্যানচেস্টার” নামে খ্যাত। এখানে স্থানীয় তাঁতশিল্প ও সহায়ক শিল্পকারখানায় তৈরি শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট-পিস, প্যান্ট-পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, পপলিন, ভয়েল, সুতি, শাটিং, বিছানার চাদর, পর্দার কাপড় ও গামছাসহ নানা ধরনের পণ্যের সমাহার পাওয়া যায়। পাশাপাশি টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি, জামদানি ও কাতানসহ বিভিন্ন ধরনের কাপড়ও বাজারটিকে আরো সমৃদ্ধ করেছে।

ঈদ উপলক্ষে দোকানিরা এবার নতুন নতুন ডিজাইনের কাপড়ের বিশাল সংগ্রহ সাজিয়ে বসেছেন। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের আগ্রহ ও চাহিদা আগের বছরের তুলনায় অনেক বেশি। ফলে বাজারে বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বাবুরহাট ঘিরে নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় গড়ে উঠেছে কয়েক লাখ তাঁতকল ও অসংখ্য সহায়ক শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বড় অংশই এই বাজারের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়। বণিক সমিতির তথ্য অনুযায়ী, দেশীয় কাপড়ের প্রায় ৭০ শতাংশ চাহিদা পূরণ হয় এই হাট থেকে। বাজারটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজার মানুষের জীবিকা জড়িত।

স্থানীয় ব্যবসায়ী শামীম মোল্লা জানান, দীর্ঘদিনের মন্দা কাটিয়ে এবার বাজারে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। রমজানের প্রথম দুই সপ্তাহেই আশানুরূপ বিক্রি হয়েছে, আর ঈদ যত ঘনিয়ে আসবে ততই বিক্রি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরেক ব্যবসায়ী সুলতান উদ্দিন সরকার বলেন, “এবার শাড়ি ও থ্রি-পিসের নতুন নতুন ডিজাইন বাজারে এসেছে এবং দামও তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। ফলে পাইকাররা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন।”

কাজল ক্লথ স্টোরের মালিক কাজল সাহা জানান, এ বছর বিদেশি কাপড়ের তুলনায় দেশীয় কাপড়ের চাহিদা বেশি দেখা যাচ্ছে। ক্রেতারা স্থানীয় তাঁতের তৈরি পণ্যের দিকেই বেশি ঝুঁকছেন।

হাটের এক কর্মচারী রফিক বলেন, “প্রতিদিনই দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। বাহারি ডিজাইনের নতুন কালেকশন ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।”

বাজার সংশ্লিষ্টরা জানান, সপ্তাহে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—এই হাটে বেচাকেনা হয়। বর্তমানে প্রতিটি হাটে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। ঈদ মৌসুমে মোট লেনদেন দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন।

বণিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “রমজান এলেই বাবুরহাটে বেচাকেনা কয়েকগুণ বেড়ে যায়। এ বছর ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় ব্যবসায়ীরা আশাবাদী যে, গত কয়েক বছরের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন।”

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার এলাকায় ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে ঈদকে সামনে রেখে নরসিংদীর শেখেরচর বাবুরহাট আবারো দেশের অন্যতম প্রাণচঞ্চল পাইকারি কাপড়ের বাজারে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

Next Post

‘যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব’

Related Posts

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অন্যান্য

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

দুবাই পুলিশের হাতে যেভাবে ধরা পড়লেন বেনজীর
অন্যান্য

দুবাই পুলিশের হাতে যেভাবে ধরা পড়লেন বেনজীর

Next Post
‘যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব’

'যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫ লক্ষণে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না

৫ লক্ষণে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 March 2026

জমে উঠেছে বাবুরহাট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার