Friday, June 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা

April 26, 2025
in অর্থ-বাণিজ্য
জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন জমে উঠেছে। এবারও ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার প্যানেল দুটি প্রার্থীদের সাথে নিয়ে উত্সবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে।

শনিবার সকালে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ’র সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়ন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চেৌধুরী। এরপর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালামও বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।

মনোনয়নপত্র জমার পর ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিনি্তত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল। তিনি আরও বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবে। যেখানে সদস্যদের স্বার্থই প্রধান্য পাবে। একইসাথে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবে। পাশাপাশি ব্যবসার ব্যয় কমিয়ে আনার ব্যাপারে কাজ করবো। আমরা সাধারণ সদস্যদের আশ্বাসের ফুলঝুড়ি দেব না। যে কয়টি এজেন্ডা দেয়া হবে, তার সবগুলোই পূরণ করা হবে।

মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ’র সদস্য হওয়ায় শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। তবে এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি। তিনি আরও বলেন, নবীন ও প্রবীনের সমন্বয়ে ফোরাম প্যানেল গঠন করেছে। এবারের প্যানেলে বেশিরভাগই তরুণ। এক্ষেত্রে যারা ব্যবসায় আছে, ব্যবসা বোঝে এবং বিজিএমইএকে সময় দিবে পারবে তাদের প্রাধান্য দেয়া হয়েছে।

ফোরামের প্যানেলে নির্বাচন করছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক রোজালিন ইসলাম। তিনি বলেন, অতীতে ফোরাম নেতৃত্বে সাধারণ গার্মেন্টস মালিকদের সমস্যা, প্রতিবন্ধকতাগুলো সরকারের কাছে তুলে ধরেছে। সে কারণে ফোরামের সাথে যুক্ত হওয়া। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিজিএমইএসহ সবখানে কেমন নির্বাচন হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলে আশা করছি।

নির্বাচনে তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ২৮ মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন বু্যরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চার মাসে কুরআনের হাফেজ অটিস্টিক শিশু আহমাদ

Next Post

সবার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার: মেহেবুব হক

Related Posts

বাজারে নিত্যপণ্যের দাম চড়া
অর্থ-বাণিজ্য

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অর্থ-বাণিজ্য

সোনার দাম ভরিতে ৯ হাজার টাকা কমলো

Next Post
সবার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার: মেহেবুব হক

সবার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার: মেহেবুব হক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 April 2025

জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার