Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কমিশনের একার নয়: আলী রীয়াজ

May 18, 2025
in জাতীয়
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কমিশনের একার নয়: আলী রীয়াজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল ঐকমত্য কমিশনের একার নয় জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, এ কাজে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে।

রোববার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. রীয়াজ বলেন, ‘জাতীয় ঐক্য গঠনের দায়িত্ব শুধু আমাদের নয়। রাজনৈতিক দলগুলো এবং সমাজের সচেতন অংশকেও কার্যকর ভূমিকা নিতে হবে।’

তিনি বলেন, ‘অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, হচ্ছে এবং অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে।’

আলী রীয়াজ বলেন, ‘যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ, আলোচনার টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি।’

এ সময় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ঐকমত্যে পৌঁছাতে চাই, কিন্তু সময় খুব সীমিত। সামনে নির্বাচন, এখনই সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এখনও সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আজকের বৈঠকে জামায়াতের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এর আগে ২৬ এপ্রিল প্রথম দফায় জামায়াতের সঙ্গে বৈঠক করেছিল ঐকমত্য কমিশন। তবে সেই বৈঠকে সব সুপারিশ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানায় কমিশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

Next Post

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

Related Posts

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
জাতীয়

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

Next Post
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 May 2025

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কমিশনের একার নয়: আলী রীয়াজ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার