Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

July 24, 2025
in জাতীয়
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন।

চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান।

ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলে রয়েছেন নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ দুজন বার্ন ও প্লাস্টিক সার্জন। তাদের সঙ্গে আছেন দুজন নার্স।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা ও দায়িত্বরত আনসার সদস্যরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। একই সময় সিঙ্গাপুর থেকে আসা আরেকটি চিকিৎসক দলও সেখানে প্রবেশ করেছেন বলে তারা জানান।

বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদলটি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবেন বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার (২৩ জুলাই) রাত ৯টায় ভারতীয় বিশেষজ্ঞ প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতিনিধিদলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও বাংলাদেশে পৌঁছাতে পারে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে ভারত গত মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দেয়। এ মুহূর্তে আহতদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দিল্লি।

বাংলাদেশ সরকার ভারতীয় চিকিৎসকদের এই মানবিক সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কারিগরি ত্রুটি: মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে গেল বিমান

Next Post

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

Related Posts

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 July 2025

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার