নিজস্ব প্রতিবেদক
বৃহ্ত্তর ঢাকা সাংবাদিক ফোরাম ( জিডিজেএফ)- এর যৌথ সভা ও দায়িত্ব হস্তান্তর আজ ৪ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলায় মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত হয়েছে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ফরিদ হোসেন।
সুমন ইসলামের সঞ্চালনায় যৌথ সভায় বক্তৃতা করেন, মোরছালীন বাবলা, এবিএম রফিকুর রহমান, মোহাম্মদ মোমিন হোসেন, আতিকুল ইসলাম, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল ও লুৎফর রহমান।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নানামুখী কর্মসূচির মাধ্যমে ঢাকাবাসীদের মধ্যে আন্তরিকতা এবং যোগাযোগ বাড়ানোর প্রতি বক্তারা গুরুত্ব দেন।
এ জন্য সেমিনার, সিম্পোজিয়ামসহ বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজনের প্রয়োজনীয়তার কথা বক্তারা উল্লেখ করেন।
পরে বিদায়ী কমিটির সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোরছালীন বাবলা নব নির্বাচিত কমিটির সভাপতি নূরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোমিন হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
এ পর্যায়ে বক্তৃতা করেন নতুন সভাপতি নূরুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন, কাওসার রহমান, এসএম মনিরুল ইসলাম, অনজন রহমান, নুরুন্নবী রবি, কুশর ইয়াসিরসহ কমিটির সদস্যরা।










Discussion about this post