Friday, August 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা    

January 16, 2025
in রাজনীতি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা    
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় এ উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি তুলে ধরে রিজভী জানান, ১৯ জানুয়ারি বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সব পর্যায়ের নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিন দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় বিএনপির জাতীয় নেতারাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ ছাড়া পোস্টারও প্রকাশ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১৯ জানুয়ারি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটগুলোতে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে এসব কর্মসূচিতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সভা উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম কমল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতার পর ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে নিহত হন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন

Next Post

এইচএমপিভি: ৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ

Related Posts

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা
রাজনীতি

কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাজনীতি

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

Next Post
এইচএমপিভি: ৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ

এইচএমপিভি: ৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকার গুরুত্বপূর্ণ আরও ৫০ মোড়ে বসছে এআই ট্রাফিক সিগন্যাল

ঢাকার গুরুত্বপূর্ণ আরও ৫০ মোড়ে বসছে এআই ট্রাফিক সিগন্যাল

ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট

ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি

লোডশেডিংয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎ মন্ত্রী

লোডশেডিংয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎ মন্ত্রী

১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 January 2025

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা    

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার