Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জ্বালানি উপদেষ্টার সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

September 3, 2024
in বিদ্যুৎ জ্বালানি
জ্বালানি উপদেষ্টার সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা দেশের জ্বালানি খাতের উন্নয়নে ইউএনডিপি’র সহযোগিতা চান। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে সকল সেক্টরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এর বেশির ভাগ ক্ষেত্রে যৌক্তিক মূল্যের চেয়ে অনেক বেশি খরচে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অতি সম্প্রতি পরিদর্শনকৃত একটি পাওয়ার প্লান্টের উদাহরণ দিয়ে তিনি বলেন, জ্বালানি সরবরাহের ব্যবস্থা না করেই ৯ হাজার কোটি টাকা খরচ করে খুলনায় একটি পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। ৩৯ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রক্ষেপন অনুযায়ী এর ঢাকা-ভাঙ্গা অংশে বছরে আয় ধরা হয়েছিল ১৪০০ কোটি টাকা। অথচ গত ছয় মাসে সেখানে আয় হয়েছে মাত্র ৩৭ কোটি টাকা। এসব প্রকল্প যথাযথ সম্ভাব্যতা যাচাই ও বাস্তব প্রয়োজনীয়তার নিরীখে গ্রহণ করলে এমন দূরবস্থা হতো না।

তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। জনগণের প্রত্যাশা, প্রয়োজনীয়তা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এমন প্রকল্প গ্রহণ করবে। সরকারী ক্রয় প্রক্রিয়ায় জিটুজি পদ্ধতি প্রধান্য দেয়া হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে প্রতিযোগীতামূলক প্রক্রিয়ায় সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ যেনো সম্পন্ন করা হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন হবে, কারণ দীর্ঘসূত্রীতায় প্রকল্পের ব্যয় বেড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

ইউএনডিপি’র প্রতিনিধিদল দেশের জ্বালানি, বিদ্যুৎ , যোগাযোগ ও রেল নেটওয়ার্কের উন্নয়ন বিশেষ করে এ সকল ক্ষেত্রে নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তারা সৌরশক্তি, অবর্জনা হতে বিদ্যুৎ উৎপাদন ও নবায়ণযোগ্য অন্যান্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া, ইতোপূর্বে অনুমোদিত প্রায় ৬ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান দ্রুততম সময়ের মধ্যে সরবারহের প্রতিশ্রুতি দেন।

সাক্ষাতকালে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফের ৫ দিনের রিমান্ডে ইনু

Next Post

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১ম সভা অনুষ্ঠিত

Related Posts

ঢাকায় সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
জাতীয়

ঢাকায় সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

Next Post
আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১ম সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১ম সভা অনুষ্ঠিত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 September 2024

জ্বালানি উপদেষ্টার সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার